হোম > জাতীয়

ঢাবিতে নজরুল জয়ন্তী উদযাপন

স্টাফ রিপোর্টার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রাঙ্গণে উদযাপন করা হয়েছে। নজরুল জয়ন্তীর এবারের প্রতিপাদ্য - ‘চব্বিশের গণ অভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’।

রোববার ভোর ৬টা ১৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অপরাজেয় বাংলার পাদদেশে সমবেত হন। সেখান থেকে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে একটি শোভাযাত্রা কবির সমাধির উদ্দেশে রওনা হয়। সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান সভাপতিত্বে কবির সমাধি প্রাঙ্গণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উপাচার্য বলেন, “কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি আমাদের জাতীয় চেতনার অন্যতম প্রেরণাস্রোত। তার রচনাসমূহ গণতান্ত্রিক চেতনাকে বারবার উজ্জীবিত করেছে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল ইসলাম (সিরাজ সালেকীন) অনুষ্ঠানটি সঞ্চালন করেন এবং বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম স্মারক বক্তৃতা প্রদান করেন। অনুষ্ঠানে সংগীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর নজরুল সংগীত পরিবেশিত হয়।

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, আধুনিক প্রযুক্তিতে নজরদারি

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি