হোম > জাতীয়

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্বশীলতার পরিচয় দেওয়া প্রত্যাশিত

সম্পাদক পরিষদের বিবৃতি

আমার দেশ অনলাইন

মতপার্থক্য প্রকাশে দায়িত্বশীলতা, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখার আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ।

রোববার এক বিবৃতিতে সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এ আহ্বান জানান।

এতে বলা হয়, শনিবার প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে দৈনিক আমার দেশ পত্রিকার একটি কপি তাকে ছিঁড়ে ফেলতে দেখা যায়।

সম্পাদক পরিষদ মনে করে, সংবাদ বা সম্পাদকীয় বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করা গণতান্ত্রিক অধিকার। তবে মতপার্থক্য প্রকাশে দায়িত্বশীলতা, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা জরুরি।

বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী এবং সচিব পদমর্যাদায় অধিষ্ঠিত ব্যক্তি হিসেবে তার বক্তব্য ও আচরণে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়া প্রত্যাশিত। একইসঙ্গে সাংবাদিকতার পেশাগত মান, বস্তুনিষ্ঠতা, নৈতিকতা ও জবাবদিহি নিশ্চিত করাও জরুরি।

সম্পাদক পরিষদ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানায়, উসকানিমূলক বক্তব্য, হুমকি ও হয়রানি থেকে বিরত থাকুন এবং গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা সমুন্নত রাখুন।

পোশাকশ্রমিকদের বিক্ষোভ: জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী

সংবাদমাধ্যমের বিরুদ্ধে অবমাননাকর আচরণে বিজেআইএমের উদ্বেগ

আমার দেশ-এর কপি ছিঁড়ে ফেলার ঘটনায় বিএজের নিন্দা ও প্রতিবাদ

৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি আরব

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে ২০ বাংলাদেশি আটক

ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২-এর জার্সি ও মেডেল উন্মোচন

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য পে স্কেল নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

পত্রিকা ছিঁড়ে গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ: মাওলানা জালালুদ্দীন

কওমি মাদরাসায় শিশু নির্যাতন ও অনিয়মে ‘জিরো টলারেন্স’ নীতির দাবি

গ্যাস নিয়ে যে দুঃসংবাদ দিল পেট্রোবাংলা