হোম > জাতীয়

আদালতে তোলা হচ্ছে গাজী নজরুল ও প্রথম স্ত্রীকে, রিমান্ড চাইবে পুলিশ

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ইসলামকে আদালতে হাজির করা হবে। সোমবার দুপুরের পর যেকোনো সময় তাদের আদালতে তোলা হতে পারে। এরপর রিমান্ডের আবেদন করবে শেরেবাংলা নগর থানার পুলিশ।

দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় গাজী নজরুল ও মাকছুদা ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোববার রাতে এ মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরের পর গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে ঢাকার নিম্ন আদালতে পাঠানো হবে। এর আগে মরিয়মের লাশ উদ্ধারের পর জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে শেরেবাংলা নগর থানায় নেওয়া হয়েছিল।

মরিয়মের বাবার করা মামলায় গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলাম ছাড়াও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে। মামলাটির পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানিয়েছেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, গাজী নজরুল ইসলামের রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে শেরেবাংলা নগর থানার পুলিশ।

সোমবার তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, ‘আমরা রিমান্ড আবেদন করব। তবে কত দিনের রিমান্ড চাওয়া হবে তা সিনিয়র স্যারদের সঙ্গে কথা বলে ঠিক করা হবে।’

সংসদ সদস্যকে গ্রেপ্তার করলে তা জাতীয় সংসদের স্পিকারকে অবহিত করতে হয়। এটিও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে মরিয়ম ঝুলছিলেন। ওই সময় দরজা ভেতর থেকে বন্ধ ছিল বলে মামলার এজাহারে উল্লেখ করেছেন তার বাবা।

মরিয়মের বিছানার ওপর হাতে লেখা একটি চিঠি পাওয়া গেছে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। সেখানে নিজের দাম্পত্য জীবন ও মানসিক অবস্থার বিষয়ে কিছু কথা লিখেছেন বলে দাবি করা হয়েছে।

মরিয়মের বাবা এজাহারে উল্লেখ করেন, চলতি বছরের জুনে ইসলামি শরিয়াহ অনুযায়ী গাজী নজরুল ইসলামের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর তিনি স্বামী ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের সঙ্গে ন্যাম ভবনের ওই বাসায় থাকতেন।

মধ্যপ্রাচ্যে সংকটের কারণে বাধ্য হয়েই তেলের দাম সমন্বয় করেছে সরকার

এমপি নজরুল ও স্ত্রীকে সাত দিনের রিমান্ডে চায় পুলিশ

‘যতটা সস্তা ভাবছ, ততটা সস্তা আমি নই’—গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর শেষ চিঠি

জাপান সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

বিশ্ববাজারে কমলেও বাংলাদেশে কেন বাড়ছে জ্বালানি তেলের দাম

জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ দিতে ইউনিয়ন পরিষদকে ১১৯ কোটি টাকা বরাদ্দ

ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন নিয়ে কনটেন্ট তৈরির আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

দুই জেলায় নতুন পুলিশ সুপার

অব্যবহৃত ২৪ ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার