হোম > জাতীয়

সচিবালয়ের ঘটনায় শিক্ষার্থীর মৃত্যুর খবর ভুয়া

রিউমার স্ক্যানার

বাসস

ছবি: সংগৃহীত

সচিবালয়ে আন্দোলনের সময় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো খবরটি গুজব বলে জানিয়েছে রিউমার স্ক্যানার।

রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে, সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার সময় হাসিরুন মাহিন সূর্য নামে এক শিক্ষার্থী আহত হন। তবে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে বাড়ি ফিরে গেছেন বলে নিজেই রিউমার স্ক্যানারকে জানিয়েছেন।

সংস্থাটি বলেছে, সচিবালয়ের ঘটনায় শিক্ষার্থীর মৃত্যুর খবরটি সম্পূর্ণ গুজব।

বাংলাদেশে চলমান গুজব ভুয়া খবর ও বিভ্রান্তিকর তথ্য ঠেকাতে নিয়োজিত রিউমার স্ক্যানার জানায়, গত বছর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশে ভুয়া তথ্য প্রচারের হার বেড়েছে। সংস্থাটির তথ্যমতে, শুধু ২০২৫ সালের এপ্রিলে অনলাইনে ছড়ানো ২৯৬টি বিভ্রান্তিকর ও ভুয়া তথ্য শনাক্ত করেছে তারা।

রিউমার স্ক্যানার বলেছে, তারা নিয়মিতভাবে অপপ্রচার চিহ্নিত করে জনগণকে সত্য তথ্য জানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী