হোম > জাতীয়

যে কারণে বাড়িতে হামলা-অগ্নিসংযোগের পরও মামলা করতে পারছেন না ডাকসুর মুসাদ্দিক

আমার দেশ অনলাইন

গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পরও কেন এখনো মামলা করতে পারছেন না, সে বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এবং জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

মামলা না করার পেছনে মূলত দুটি কারণের কথা উল্লেখ করেছেন ডাকসুর এই নেতা। প্রথমত, স্থানীয় থানা পুড়িয়ে দেওয়ায় সেখানে পুলিশের কোনো কার্যক্রম নেই এবং দ্বিতীয়ত, বর্তমান সরকারের প্রতি তার কোনো আস্থা নেই।

ফেসবুক পোস্টে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, প্রথমত হচ্ছে আমাদের বাড়িতে—এখানে তো উপজেলা যে থানা, যেখানে আমরা আইনি পদক্ষেপ পুলিশের কাছে চাইব—থানাটাই পুড়িয়ে দিয়েছে এবং পুলিশ কোনো কাজ করতে পারছে না। পুরো এরিয়ায় যত পরিমাণ পুলিশ আছে, বিজিবি ফোর্স ছিল, সেনাবাহিনী ছিল—তারা যদি একসাথে পদক্ষেপ নিত, তাহলে এই জঙ্গিবাদীরা এই আচরণ করতে পারত না।

দ্বিতীয় কারণ হিসেবে সরকারের প্রতি অনাস্থার কথা জানিয়ে তিনি বলেন, দ্বিতীয়ত হচ্ছে, এই সরকারের প্রতি আমাদের কোনো ভরসা নেই। সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নেই, আমাদেরও কোনো আস্থা নেই। কারণ সরকার এখন পর্যন্ত কোনো জনবান্ধব পদক্ষেপ নিতে পারেনি। আর এই পদক্ষেপ নিতে না পারার কারণেই সারা দেশে এসব অরাজকতা ঘটছে।

পূর্বের একটি ঘটনার উদাহরণ টেনে মুসাদ্দিক অভিযোগ করেন, আমাদের ওপর যখন শাহবাগ থানায় অন-ক্যামেরা সাংবাদিক ও পুলিশের উপস্থিতিতে হামলা হয়েছিল, সেটার বিচার আজ পর্যন্ত হয়নি। আমরা অভিযোগ দায়ের করতে গিয়েছিলাম, কিন্তু কোনো মামলা নেওয়া হয়নি, কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।

সরকারের সমালোচনা করে তিনি আরো বলেন, এটি স্পষ্টতই যে, এই সরকার জনগণের পক্ষে নয়; বরং অপরাধীদের পক্ষে। যে সরকার অপরাধীদের পক্ষে, সেই সরকারের কাছে আসলে আইনি আশ্রয় চাওয়ার মতো আস্থা এখনো পাচ্ছি না।

ভবিষ্যতে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে ডাকসুর সাহিত্য সম্পাদক বলেন, যেদিন এই সরকার জনবান্ধব আচরণ করবে, তখনই সরকারের মাধ্যমে আমরা এই আইনি পদক্ষেপ নেব। আর যদি কোনোদিন জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়, তখন আমরা এই ঘটনার ব্যাপারে যথাযথ আইনি পদক্ষেপ নেব।

ঢাকা থেকে গোপালগঞ্জসহ সব রুটে বাস চলাচল স্বাভাবিক

সহিংসতা বন্ধে জুলাই সনদ মেনে নতুনভাবে রাষ্ট্র গঠনের দাবি

রোহিঙ্গাদের ফেরাতে আইসিজের রায় বাংলাদেশের সবচেয়ে বড় কূটনৈতিক হাতিয়ার: মার্কিন মুসলিম নেতা

লালবাগে আ.লীগ ও সহযোগী সংগঠনের চার নেতাকর্মী গ্রেপ্তার

‘মুফতি তাকি উসমানির সফরের নিরাপত্তা নিশ্চিত করতে না পারা সরকারের ব্যর্থতা’

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৪৭ জন

বৌদ্ধদের ধর্মীয় উৎসবে বছরে দুই দিন ছুটির উদ্যোগ নেওয়া হবে: ধর্ম প্রতিমন্ত্রী

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ছিল গৌরবোজ্জ্বল: প্রধানমন্ত্রী

কারা অধিদপ্তরে ২৯ ডেপুটি জেলার নিয়োগ, বিদেশিকে বিয়ে করলে হারাবেন পদ

গোপালগঞ্জ পরিদর্শন শেষে যা বললেন আইজিপি