হোম > জাতীয়

এবার সংসদে নোয়াখালীকে বিভাগ করার দাবি তুললেন হান্নান মাসউদ

আমার দেশ অনলাইন

নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদ এবার সংসদে নোয়াখালীকে বিভাগ করার দাবি তুলেছেন। বুধবার তিনি সংসদে এ দাবি তোলেন।

আবদুল হান্নান মাসউদ বলেন, বৃহত্তর নোয়াখালীকে বিভাগ করার জন্য ১৯৯৪ সাল থেকে অঞ্চলটির জনগণ ধারবাহিকভাবে আন্দোলন করে আসছে। তিনি বলেন, ভৌগোলিক অবস্থান, সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক বৈচিত্র কারণে এই অঞ্চলে রয়েছে স্বতন্ত্র মর্যাদা ও পরিচিতি।

বাংলাদেশের অন্যতম পুরানো জেলা উল্লেখ করে হান্নান মাসউদ বলেন, ব্রিটিশ শাসন আমলে ঐতিহাসিক বাস্তবতা এবং আঞ্চলিক গুরুত্বপূর্ণতার কারণে এ অঞ্চলে একটি বড় বিমান ঘাটিও নির্মাণ করা হয়েছিল। এ অঞ্চলে ভুলুয়া নামক নদী বন্দর ছিল, যা দক্ষিণাঞ্চলের সবচাইতে বড় নদী বন্দর।

বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষ বাংলাদেশের সব আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল মন্তব্য করে তিনি বলেন, খেলাফত আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক গণঅভ্যুত্থানে এ অঞ্চলের মানুষ সম্মুখসারি থেকে আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। দুঃখজনক হলেও সত্য। রাজনৈতিক নানা কারণে দীর্ঘদিন ধরে এ অঞ্চলটি উন্নয়ন ও প্রশাসনিক দিক থেকে বঞ্চিত হয়ে আসছে। ফলে এখানকার জনগণ বৈষম্যের শিকার।

ছায়া তদন্তে ইতি টানল পিবিআই

টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে সেনাসদস্য নিহত

চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতে নওগাঁ সীমান্তে নতুন বিওপি

পাঁচ দিনের যৌথ বিমান মহড়া শেষ করল বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’

এইচএসসিতে শূন্য পাস, ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ; অধ্যক্ষদের জরুরি তলব

এনসিপি থেকে সামান্তার পদত্যাগের পর যা বললেন তাসনিম জারা

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের গভীর ও সম্মানজনক সম্পর্ক নতুন উচ্চতায়: মাহ্দী আমিন

সাজেকে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও বাসিন্দাদের ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ

প্রধানমন্ত্রীকে নিজ হাতে লেখা কোরআন উপহার দিলেন ৯ বছরের শিশু