হোম > জাতীয়

পোস্টাল ভোট নিয়ে মঙ্গলবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির বৈঠক

স্টাফ রিপোর্টার

আসন্ন গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোটদান কার্যক্রম বিষয়ে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

‎নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়ামে (বেইজমেন্ট-২) মঙ্গলবার বিকেলে বৈঠকটি হওয়ার কথা। বৈঠকে পোস্টাল ভোটিং পদ্ধতি, নিবন্ধন ও ভোটদানের সার্বিক প্রক্রিয়া নিয়ে দলগুলোর কাছে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরা হবে।

‎‎সোমবার বিকেলে ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে। ‎

চিঠিতে বলা হয়েছে, আগামীকাল ‎মঙ্গলবার বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়ামে (বেইজমেন্ট-২) এই ব্রিফিং অনুষ্ঠিত হবে। ‎

চিঠিতে আরো বলা হয়েছে, ‘আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষে ইতোমধ্যেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং প্রার্থীদের আপিল শুনানি সম্পন্ন করা হয়েছে। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে। আগামী ২২ জানুয়ারি প্রচার প্রচারণা শুরু হবে।

‎প্রতীক বরাদ্দের পর থেকে দেশ এবং দেশের বাইরে থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশনকৃত ভোটাররা ভোটদান শুরু করবেন। ভোট সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতে এই বৈঠকের আয়োজন করা হ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে নতুন তথ্য দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসে যুক্ত হলেন তিন আলেম

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে

যুক্তরাষ্ট্র-ইউরোপের চেয়ে অর্ধেকেরও কম খরচে মিলছে চীনের জে-১০ যুদ্ধবিমান

‘ফুটপাতে ফের বসলে প্রয়োজনে গ্রেপ্তার’

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কিছু বলতে চাই না

প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সাক্ষাৎ

নবম-দশম ওয়েজ বোর্ড একসঙ্গে বাস্তবায়ন হবে

সেপ্টেম্বরের পরও বাংলাদেশকে এলএনজি দিতে পারবে না কাতার

মক্কা প্যাক্টের ক্ষেত্রে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করা হবে