হোম > জাতীয়

কবে হতে পারে ঈদুল ফিতর, যা বলছে জ্যোতির্বিজ্ঞানীরা

আমার দেশ অনলাইন

চলতি বছরের পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার জোরালো সম্ভাবনা দেখা দিয়েছে। জ্যোতির্বিজ্ঞানের হিসাব বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী ২০ মার্চ শুক্রবার সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

ইমেরাতস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, আগামী ১৮ মার্চ বুধবার আকাশে নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

১৯ মার্চ বৃহস্পতিবার দুবাই সময় ভোর ৫টা ২৩ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে এবং ওইদিন সূর্যাস্তের পর প্রায় ২৯ মিনিট পর্যন্ত চাঁদ দিগন্তের উপরে অবস্থান করবে। আকাশ পরিষ্কার থাকলে ওইদিন সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে ২০ মার্চ শুক্রবার শাওয়াল মাস শুরু হওয়ার অর্থাৎ পবিত্র ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষাপট

আল জারওয়ান আশা প্রকাশ করেছেন যে, আধুনিক জ্যোতির্বিজ্ঞানের এই সূচকগুলোর ওপর ভিত্তি করে বিশ্বের অধিকাংশ মুসলিম দেশ এবার একই দিনে ঈদ শুরুর বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারে।

তবে ধর্মীয় রীতি অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত প্রতিটি দেশের জাতীয় চাঁদ দেখা কমিটির পক্ষ থেকেই আসবে। সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে রোজা ও ঈদ শুরু হয়। সেই ধারাবাহিকতায় যদি সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ২০ মার্চ ঈদ হয়, তবে বাংলাদেশে ২১ মার্চ শনিবার ঈদুল ফিতর উদযাপিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, ইতিপূর্বে জনপ্রশাসন মন্ত্রণালয় ২১ মার্চ সম্ভাব্য ঈদের তারিখ ধরে ছুটির ক্যালেন্ডার সাজিয়েছে।

চাঁদাবাজি ও মাদক সমাজ থেকে দূর করতে হবে: গণপূর্তমন্ত্রী

‘সংসদে মানবাধিকার অধ্যাদেশ পরিবর্তন হলে ভুক্তভোগীদের সুরক্ষা লঙ্ঘিত হবে’

জিয়া ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানালেন পল কাপুর

ডিউটি ফাঁকি দিয়ে ব্যক্তিগত রোগী দেখায় চিকিৎসকের লাইসেন্স স্থগিত

প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত করতে বেবিচক কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা বিমানমন্ত্রীর

শিক্ষা উপবৃত্তির নির্দেশিকা প্রকাশ, কোন ক্লাসে কত টাকা পাবেন শিক্ষার্থীরা

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ

৬ দিনে শাহজালালে ২১০ ফ্লাইট বাতিল

ঈদে গার্মেন্টস-কারখানা ধাপে ধাপে ছুটি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে: সেতুমন্ত্রী

জাঁকজমক ইফতার এড়িয়ে চলার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর