হোম > জাতীয়

তদবিরের জন্য মন্ত্রণালয়ে না যাওয়ার নির্দেশ আইজিপির

স্টাফ রিপোর্টার

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করে মন্ত্রণালয়ে গিয়ে তদবির করছেন কিছু পুলিশ কর্মকর্তা। এ ধরনের তদবিরের কারণে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিব্রত হচ্ছেন। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি দৈনন্দিন সরকারি কাজও ব্যাহত হচ্ছে। তাই অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করে মন্ত্রণালয়ে গিয়ে তদবির না করতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

গত সোমবার আইজিপি স্বাক্ষরিত এ বিষয়ে এক নির্দেশনা জারি করা হয়। মঙ্গলবার এ নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসাইন।

নির্দেশনায় বলা হয়, বাংলাদেশ পুলিশে কর্মরত কিছু সদস্য অফিস চলাকালে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করে মন্ত্রণালয়ে গিয়ে বিভিন্ন বিষয়ে তদবির করছেন। বিষয়টি সম্প্রতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এসেছে।এ ধরনের তদবিরের কারণে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিব্রত হচ্ছেন। এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি দৈনন্দিন সরকারি কাজও ব্যাহত হচ্ছে। এ কারণে এমন কার্যকলাপ নিরুৎসাহিত করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি স্মারক এবং পুলিশ সদর দপ্তরের আগের একটি নির্দেশনার মাধ্যমে বিষয়টি ইতোমধ্যে সব ইউনিটকে ও সব কয়টি জেলার পুলিশ সুপারকে জানানো হয়েছিল; কিন্তু একই ঘটনা আবারও ঘটছে বলে লক্ষ্য করা গেছে। সে জন্য আবারও এই নির্দেশনা দেওয়া হলো। এমতাবস্থায় নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো পুলিশ সদস্য কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। পাশাপাশি পদোন্নতি বা অন্য কোনো বিষয়ে মন্ত্রণালয়ে গিয়ে অপ্রয়োজনীয় তদবির করা থেকেও বিরত থাকার জন্য পুলিশ সদস্যদের অনুরোধ জানানো হয়েছে।

বেবিচক চেয়ারম্যানের শাহ আমানত বিমানবন্দর পরিদর্শন

আল্লাহর রহমতে প্রতিশ্রুতি পূরণ করতে পেরেছি: প্রধানমন্ত্রী

জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর আমরা ধারণ করি: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬ মার্চ খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দুর্যোগ বলে কয়ে আসে না, প্রস্তুতি সব সময় থাকা উচিৎ: ত্রাণমন্ত্রী

আগে সংসদে আসেন, তারপর গণভোটের বিষয়ে সিদ্ধান্ত

শিক্ষামন্ত্রীর সঙ্গে এডিবি প্রতিনিধির বৈঠক

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ডা. প্রভাত

শিক্ষাখাত শক্তিশালী করতে বিশ্বব্যাংক প্রতিনিধিদলের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক

স্কুল-কলেজের সভাপতির শিক্ষাগত যোগ্যতা নিয়ে নতুন নির্দেশনা