হোম > জাতীয়

উত্তরখানের বাসিন্দাদের জন্য হচ্ছে নতুন 'চামুরখান গণকবরস্থান'

স্টাফ রিপোর্টার

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অর্থায়নে উন্নয়নকৃত ৪৪ নম্বর ওয়ার্ডের চামুরখান গণকবস্থানের উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। ২০১৬ সালে ডিএনসিসির আওতাধীন নতুন ৫টি অঞ্চল গঠনের পর এসব অঞ্চলে কর্পোরেশনের নিজস্ব ব্যবস্থাপনায় কোনো কবরস্থান ছিল না। সে ঘাটতি পূরণের লক্ষ্যে চামুরখান কবরস্থান উন্নয়ন প্রকল্প গ্রহণ করে ডিএনসিসি।

প্রায় ৬৪ শতাংশ আয়তনের কবরস্থানটির সংস্কার ও উন্নয়ন কার্যক্রমে ব্যয় হয় ৩ কোটি ৪৩ লক্ষ ৭২ হাজার টাকা। সংস্কারের পর এখানে মোট ৪৮৪টি কবর দেয়ার ব্যবস্থা রয়েছে। আজ থেকে এটি মুসলিম মৃত ব্যক্তিদের কবর দেয়ার জন্য উন্মুক্ত করে দেওয়া হলো।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, “উত্তরখান, দক্ষিণখানসহ ডিএনসিসির নতুন ১৮টি ওয়ার্ডের উন্নয়নে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। এই এলাকাগুলোর নাগরিক সুবিধা নিশ্চিত করতে ইতোমধ্যেই আসন্ন বাজেটে নতুন সৃষ্ট ওয়ার্ডের উন্নয়ন কার্যক্রমকে অগ্রাধিকার দেয়া হয়েছে।”

উদ্বোধন অনুষ্ঠানে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন মুজিবর রহমান। তিনি চামুরখান এলাকার রাস্তাঘাট ও নাগরিক সুবিধা উন্নয়নের অনুরোধ জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো: মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান। পরে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ সেনতি খাল এবং সুতিভোলা খালের পরিচ্ছন্নতা এবং খনন কাজ পরিদর্শন করেন।

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী