হোম > জাতীয়

শিক্ষার অনেক প্রসার হয়েছে কিন্তু মান বাড়েনি: স্বরাষ্ট্র উপদেষ্টা

জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শিক্ষার অনেক প্রসার হয়েছে কিন্তু শিক্ষার মান বাড়েনি, মান বাড়াতে সকলকে সচেষ্ট হতে হবে।

তিনি সোমবার বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়েয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষকদের সম্মান করতে হবে। শিক্ষকরা জাতির মেরুদন্ড, এটা মুখে বললে হবে না,কাজেও প্রমাণ করতে হবে। উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক)(সার্বিক) আতাউল গণি ওসমানী, আন্তর্জাতিক ফারাক্কা কমিটির সভাপতি সৈয়দ টিপু সুলতান, সিনিয়র শিক্ষক আ: সামাদ ও ইব্রাহিম খলিলের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আ: কুদ্দুস ধীরেণ, সাবেক ছাত্র নেতা,ওয়াহিদুজ্জামান মিলন,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জামাল হোসেন মিয়া।

আগে স্কুলের অনুষ্ঠানগুলোতে কোনো গুণিজনদের আনা হতো, তারা পয়সা দিতে পারতো না কিছু উপদেশ দিয়ে যেতে পারতো, কিন্তু পরে সমাজে এমন প্রথা চালু হলো যে দু’টি ফ্যান দিতে,কিংবা একটি টেলিভিশন দিতে পারে এরকম এ অবস্থা থেকে ফিরে আসতে হবে। তিনি সাত শ’ কোটি টাকার অধিক ব্যয়ে মুন্সীগঞ্জে উন্নয়ন কাজ অতি শীঘ্রই শুরু হবে বলে জানান, এছাড়া এ জেলায় মেডিক্যাল কলেজ করার জন্য জায়গা খোঁজা হচ্ছে।

তিনি মাদকের ভয়াবহতার চিত্র তুলে ধরে মাদক বন্ধে সকলকে কাজ করতে বলেন, একই সঙ্গে খেলাধুলার চর্চা অব্যাহত রাখার জন্য গুরুত্ব আরোপ করে বলেন খেলাধুলা শিক্ষার্থীদের অনেক বদ অভ্যাস থেকে দূরে রাখে।

পরে তিনি বিগত বার্ষিক পরীক্ষার কৃতি শিক্ষার্থী এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে হাতে পুরস্কার তুলে দেন।

এমএস

বার্ষিক ছুটি বাড়ল

আকস্মিক পরিদর্শনে হজক্যাম্পে ধর্মমন্ত্রী

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার

জুলাই গণঅভ্যুত্থানের ১৬৯৪ মামলার তদন্তে ধীরগতি

বাংলাদেশের সীমান্তে ‘আরেক কাশ্মীর’ হওয়ার পদধ্বনি

প্রধানমন্ত্রীর সঙ্গে আবদুল্লাহ আবু সায়ীদের সৌজন্য সাক্ষাৎ

কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদুৎকেন্দ্র

সৌরবিদ্যুৎ খাতে ১০ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য নির্ধারণ সরকারের

রাষ্ট্রের ক্ষতি করার অভিযোগে অফিস সহায়ককে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল

দুই দপ্তরের সচিব রদবদল