হোম > জাতীয়

বিসিএসের ভাইভা নিচ্ছেন, নিজেই জানালেন জাহেদ উর রহমান

আতিকুর রহমান নগরী

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিসিএসের ভাইভা বোর্ডের সদস্য হয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জাহেদ উর রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যায় তিনি নিজেই বলছেন, আমি বিসিএসের ভাইভা বোর্ডের সদস্য হয়েছি।

সেখানে তিনি আরো বলেন, আমি পরীক্ষা নিচ্ছি। শিক্ষার্থীদের চয়েজ দেখছি। তারা একবার চাকরি পাওয়ার পর আবার পরীক্ষা দিতে থাকে।

এদিকে ৪৮তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

রোববার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে স্বাস্থ্য ক্যাডারের সহকারী ডেন্টাল সার্জন পদের ৫১১ জন এবং সহকারী সার্জন পদের ১৯১ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।

গত ১৮ জুলাই ৪৮ বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং এর ফলাফল প্রকাশ হয় ২১ জুলাই।

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী