হোম > জাতীয়

পুরান ঢাকায় কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

স্টাফ রিপোর্টার

আগুন। প্রতীকী ছবি

পুরান ঢাকার নাজিরা বাজার এলাকায় একটি জুতার কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে নাজিরা বাজারের ওই কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে পুরান ঢাকার ওই কারখানায় আগুনের খবর পেয়ে ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। পরে একে একে চারটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর রাত পৌনে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (জোন-১) মো. এনামুল হক জানান, জুতার কারখানাটি একটি চারতলা ভবনের তৃতীয় তলায় অবস্থিত। খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিস্তারিত তদন্তের পর আগুনের সূত্রপাত সম্পর্কে বলা যাবে।

সেনাবাহিনীর এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করলেন সেনাপ্রধান

তারা একাত্তরে জনগণকে ধোঁকা দিয়েছে, এখন ২৪ নিয়ে ধোঁকা দিচ্ছে: প্রধানমন্ত্রী

একদল সীমান্তের ওপার থেকে পয়সা দিচ্ছে, আরেক দল দেশে বিশৃঙ্খলা তৈরি করছে

রাজশাহীবাসীর জন্য প্রধানমন্ত্রীর কাছে মিনুর ছয় দফা

সরকারি দলের নেতাকর্মীদের সতর্ক করলেন স্পিকার

প্রধানমন্ত্রীর জাপান সফরে চার সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন মাহদী আমিন

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন শফিকুল আলম

সরকার ঐক্যের ভিত্তিতে চলতে চায়, কিন্তু বিভ্রান্তি ছড়াচ্ছে একটি দল