হোম > জাতীয়

খালেদা জিয়ার মৃত্যুতে সংযুক্ত আরব আমিরাতের নেতৃবৃন্দের শোক

স্টাফ রিপোর্টার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সংযুক্ত আরব আমিরাতের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা বাংলাদেশ সরকারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেছেন।

রোববার এখানে সংযুক্ত আরব আমিরাত দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং দেশটির ভাইস-প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

দুই নেতা এই অপূরণীয় ক্ষতিতে আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন এবং মহান আল্লাহর দরবারে দোয়া করেন, তিনি যেন বেগম খালেদা জিয়ার ওপর অশেষ রহমত ও মাগফেরাত দান করেন, তাঁকে চিরকাল জান্নাতে স্থান দেন এবং তাঁর পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও প্রিয়জনদের ধৈর্য ও সান্ত্বনা দান করেন।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের ভাইস-প্রেসিডেন্ট, উপ-প্রধানমন্ত্রী এবং প্রেসিডেনশিয়াল কোর্টের মন্ত্রী শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ানও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পাঠানো এক পৃথক শোকবার্তায় সংযুক্ত আরব আমিরাত বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর সহানুভূতি প্রকাশ করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

শিক্ষাসহ তিন সচিব পেলেন সিনিয়র সচিবের পদমর্যাদা

ছয় লেন সড়ক, রেললাইন ও সেতু চান বরিশাল বিভাগ সমিতির নেতারা

২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ

নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

‘আসুন, ডেঙ্গু মশার বংশবিস্তার হতে পারে, এমন জায়গাগুলো পরিষ্কার করি’

নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী

সার্ক পুনরুজ্জীবনে নেপালের সহযোগিতা চাইলেন স্থানীয় সরকারমন্ত্রী

উপকূলে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ পরিবেশমন্ত্রীর

ড. ইউনূসকে হেনস্তার নিন্দা, জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি সিটিজেন ইনিশিয়েটিভের