হোম > জাতীয়

ডিজেএডির সভাপতি মিজানুর রহমান, সম্পাদক হুমায়ুন চিস্তি

স্টাফ রিপোর্টার

ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত দিনাজপুর জেলার সাংবাদিকদের সংগঠন দিনাজপুর সাংবাদিক সমিতির (ডিজেএডি) নতুন কমিটি গঠন করা হয়েছে। ২০২৫-২৭ মেয়াদে কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান (অবজারভার) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হুমায়ুন চিস্তি (এটিএন বাংলা)।

শুক্রবার গাজীপুরের পূর্বাচলে হানসা হিজল-তমাল রিসোর্টে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় তাদের মনোনীত করা হয়। একইদিন সেখানে অনুষ্ঠিত হয়েছে সংগঠনের ফ্যামিলি ডে। এরপর বুধবার (৫ মার্চ) বাংলামোটরে ৯ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

ডিজেএডির বিদায়ী সভাপতি মর্তুজা হায়দার লিটনের সভাপতিত্বে ডিজেএডির সিনিয়র সদস্য আযম মীর শাহীদুল আহসান পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। এ সময় সংগঠনের সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন।

কমিটিতে সহ-সভাপতি পদে জাকারিয়া মণ্ডল (ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক আমাদের বার্তা), যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মমতাজী (বাংলাদেশ প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক আসমাউল মুত্তাকিন (মাছরাঙা টেলিভিশন), অর্থ সম্পাদক তারিক ইমন (ইনকিলাব), দপ্তর ও প্রচার সম্পাদক এ কে এম কামরুজ্জামান পারভেজ (খবরের কাগজ) মনোনীত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে মনোনীত হয়েছেন খুররম জামান (বার্তা ২৪) ও আব্দুর রাজ্জাক (আমার দেশ)। পদাধিকার বলে আগের কমিটির সভাপতি মর্তুজা হায়দার লিটন (বিডিনিউজ) এবং সাধারণ সম্পাদক এ কে এম ওবায়দুর রহমান কার্যনির্বাহী সদস্য পদে থাকবেন।

পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে: সেতুমন্ত্রী

রোহিঙ্গা বাড়ল ১ লাখ ৭৯ হাজার

মশক নিধনে ঢাকার দুই সিটিকে আরো তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সিডনিতে বাংলাদেশি শিক্ষার্থীদের ইফতার

কদরের সরকারি ছুটি হলেও অফিস করছেন প্রধানমন্ত্রী

বাড়তি ভাড়া নিলে সরাসরি জানাবেন: আইজিপি

আজ বিক্রি হচ্ছে ২৭ মার্চের ফিরতি ট্রেনের টিকিট

ঢাকায় নিরাপত্তা জোরদার, স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান

ছুটির প্রথম দিনে ঢাকা ছাড়ছে মানুষ, পরিবহনগুলোতে বাড়ছে ভিড়

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ