হোম > জাতীয়

শিশুর আবদারে গাড়িবহর থামালেন প্রধানমন্ত্রী, তুললেন সেলফি

উপজেলা প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলার আবদার করে কান্না জুড়ে দেওয়া এক শিশুর আবেগে সাড়া দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গাড়িবহর থামিয়ে তাকে বুকে জড়িয়ে সেলফি তুলেছেন তিনি। হৃদয়স্পর্শী এ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

শনিবার (২ মে) সিলেট থেকে ঢাকায় ফেরার পথে এ ঘটনা ঘটে। জানা যায়, গাড়িবহর যাওয়ার সময় এক শিশু সামনে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলার জন্য কান্না শুরু করে। বিষয়টি নজরে আসলে প্রধানমন্ত্রী নিজের গাড়িবহর থামিয়ে শিশুটিকে গাড়ির ভেতরে নিয়ে আসেন।

এ সময় তিনি শিশুটিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন এবং মাথায় হাত বুলিয়ে তার কান্না থামান। পরে শিশুটির সঙ্গে ছবি ও সেলফি তোলেন।

গাড়িতে উঠে শিশুটি প্রধানমন্ত্রীর হাতে একটি ধানের শীষ ও একটি চিরকুট তুলে দেয়। পরে চিরকুটটি পড়ে দেখা যায়, এতে মেজর জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামের সঙ্গে তিনটি ভালোবাসার চিহ্ন আঁকা ছিল।

খোঁজ নিয়ে জানা গেছে, শিশুটির নাম আবদুল্লাহ আল মামুন। সে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর গ্রামের বাসিন্দা বোরহান উদ্দিনের ছেলে এবং সিলেট শাহজালাল প্রি-ক্যাডেট স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। বর্তমানে সে সিলেট সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের চৌকীদিঘি এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করে।

শিশুটির বাবা বোরহান উদ্দিন পেশায় একজন ঠিকাদার এবং বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

বোরহান উদ্দিন মুঠোফোনে আমার দেশকে বলেন, ‘প্রধানমন্ত্রী নিজের নিরাপত্তার বিষয়টি উপেক্ষা করেসকল প্রটোকল ভেঙে নিজের গাড়ি বহর থামিয়ে পরম আন্তরিকতা,স্নেহ মমতা ও ভালোবাসায় বুকে জড়িয়ে নিয়ে আমার শিশু সন্তানের ছবি তোলার আবদার পুরন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃতজ্ঞতা জানাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘আমার ছেলে তারেক রহমানের প্রতি যে আবেগ ও ভালোবাসা দেখিয়েছে, তা দেখে আমি একজন বাবা হিসেবে গর্বিত।’

ছয় মাসে চট্টগ্রামে বন্ধ ৫০ কারখানা, কারণ কী

মানদণ্ড পূরণে ব্যর্থ, বাজার থেকে ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে ঢাকায় চালু হচ্ছে আলাদা সেন্টার

বিমানে অসুস্থতাবোধ, জরুরি অবতরণের আগেই না ফেরার দেশে চট্টগ্রামের ছানোয়ারা

হাম উপসর্গে এক দিনে ৭ জনের মৃত্যু

আমরা চাই, বিরোধী দল সরকারের ভুল ধরিয়ে দেবে এবং সমাধানের পথ বের করবে

জলবায়ু ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণে তৈরি হচ্ছে জাতীয় কাঠামো

বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার

৬ মাসের সব ঘটনায় অপরাধীকে বিচারের আওতায় আনা হয়েছে

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ