হোম > জাতীয়

জানালা দিয়ে এস আলম চলে আসবে: সংসদে জামায়াত এমপি

সংসদ রিপোর্টার

অর্থমন্ত্রীর খুলে দেওয়া জানালা দিয়ে এস আলম চলে আসবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (ঢাকা-১২) সাইফুল আলম খান।

মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সাইফুল আলম বেসরকারি খাতের বৃহৎ ব্যাংক ইসলামী ব্যাংকের বর্তমান চিত্র তুলে ধরতে গিয়ে এই দাবি করেন।

সংসদের চলতি অধিবেশনে ব্যাংক রেজুলেশন আইন সংশোধনী পাসের প্রসঙ্গ টেতে সাইফুল আলম বলেন, গণমাধ্যমে এসেছে ইসলামী ব্যাংক থেকে এক দিনে ৭০৫ কোটি টাকা উত্তোলন করা হয়েছে। তিনদিনের টাকা জমা ও উঠানোর যে প্রতিবেদন তাতে এটা নেগেটিভের দিকে যাচ্ছে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে বাংলাদেশের সবগুলো বেসরকারি ইসলামী ব্যাংকে লুটপাট করা হয়েছে। সেই লুটপাট করেছে এস আলম ও তার দোসররা। ব্যাংক রেজুলেশন অ্যাক্ট ২০২৬ এর মাধ্যমে অর্থমন্ত্রীর কথায় ‘জানালা খুলে দেওয়া হয়েছে’। আমি দেখতে পাচ্ছি সেই জানলা দিয়ে সম্ভবত এস আলম এসে পড়বে।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই ব্যাংককে বাচাতে হবে। এই ব্যাংকের গ্রাহক ছিলো এক কোটি ২০ লাখের মত। একটি বেসরকারি ব্যাংকের এত সংখ্যক গ্রাহক সংখ্যা। আমাদের জন্য সুখবর ছিলো। আজকে যদি ইসলামী ব্যাংক ধ্বসে পড়ে তাহলে দেশের অর্থনীতির ওপর আঘাত আসবে।

এএস

মাঝ আকাশে বাংলাদেশ বিমানে যাত্রীদের মারামারি

শাপলা গণহত্যার ছবি সংগ্রহশালায়, ডাকসু নেতাদের প্রশংসায় কওমি নেতারা

নতুন আইনে মামলার তদন্তের ক্ষমতা পেল এপিবিএন

রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে দিতে আইএইএর সহযোগিতা কামনা

‘ক্রসফায়ারের নামে সাড়ে চার হাজার মানুষ হত্যা করেছে আ.লীগ’

পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে চায় সরকার: পর্যটনমন্ত্রী

হজ নিবন্ধনের সময় আর বাড়বে না, শেষ সময় ২৪ সেপ্টেম্বর

কর্মজীবী নারীদের জন্য সারা দেশে আধুনিক ডে-কেয়ার সেন্টার গড়ে তোলা হবে: মন্ত্রী

ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের পাশে চায় স্বাস্থ্য মন্ত্রণালয়

ভিয়েতনামের ভিসা ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির