হোম > জাতীয়

পানির ন্যায্য হিস্যা আদায়ে ক‌মি‌টি গঠন, ভারতের প্রতিনিধিদের নাম চেয়েছে ঢাকা

জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

আমার দেশ অনলাইন

ছবি: ভিডিও থেকে নেওয়া

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা আদায়ে বাংলাদেশ একটি কমিটি গঠন করেছে। কমিটিতে ভারতীয় প্রতিনিধি থাকার জন্য নাম চাওয়া হয়েছে।’

বৃহস্পতিবার সকালে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মিলনায়তনে ‘পানির ভবিষ্যৎ পুনর্বিবেচনাÑযুব নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘পানির ন্যায্য হিস্যা আদায়ে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আইন ও জনগণের পূর্ণ সমর্থন রয়েছে। জাতিসংঘের অধীনে একটি আন্তর্জাতিক পানি সংস্থা গঠনে বাংলাদেশ কাজ করছে, যেখানে সংস্থাটির নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে।’

তিনি আরও বলেন, ‘ভবিষ্যতের পানি কূটনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের অর্থবহ সুযোগ দিতে হবে এবং তাদের বিজ্ঞান, আন্তর্জাতিক আইন ও বহুমাত্রিক দক্ষতাসম্পন্ন ‘পানি কূটনীতিক’ হিসেবে গড়ে তুলতে হবে।’

হুমায়ুন কবির বলেছেন, পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে সরকার, কোনো কিছুতেই ছাড় দেওয়া হবে না।

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

পর্দা নিয়ে কটূক্তিকারী শিক্ষক তাসনিম সিরাজকে বহিষ্কার করতে হবে

এইচএসসির ছাত্র রাকিবকে অপহরণের পর হত্যা, মূল আসামি গ্রেপ্তার

আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকীতে আধিপত্যবাদবিরোধী অঙ্গীকার

জুলাই জাদুঘর ঘুরে যা বললেন ইউনেস্কোর প্রতিনিধি

এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই

সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান টুকুর

নাগরিকের গোপন তথ্য বিক্রির অভিযোগে চার পুলিশ গ্রেপ্তার

শিক্ষায় বরাদ্দ বাড়াতে হবে, নিশ্চিত করতে হবে অর্থের সঠিক ব্যয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী