হোম > জাতীয়

ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের অংশীদারিত্ব আরও সুদৃঢ় হবে

স্টাফ রিপোর্টার

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান এম পির সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার। গতকাল মঙ্গলবার রাজধানীর বেইলি রোডে অবস্থিত পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে মন্ত্রীর দপ্তরে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে মন্ত্রী পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়নে ইউএনডিপির দীর্ঘমেয়াদী সহযোগিতা ও বিভিন্ন প্রকল্পের ভূমিকার প্রশংসা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী দিনগুলোতে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং উন্নয়ন অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে।

বৈঠকের শুরুতে স্টিফেন লিলার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করায় মন্ত্রী দীপেন দেওয়ান এমপি-কে আন্তরিক অভিনন্দন জানান। তিনি ভবিষ্যতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আরও ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

আলোচনায় পার্বত্য চট্টগ্রামের চলমান উন্নয়ন কার্যক্রম এবং এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। উভয় পক্ষই টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

উক্ত সৌজন্য সাক্ষাতে ইউএনডিপির ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ মিজ সোনালী দয়ারত্নে, পিস অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাডভাইজার মিজ আন্নে হাগুড, অ্যাসিস্ট্যান্ট রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সরদার মো. আসাদুজ্জামান এবং ইন্টারন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজার ইয়্যুগেস প্রাধানাং উপস্থিত ছিলেন। এছাড়াও মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) রবীন্দ্র চাকমা বৈঠকে অংশ নেন।

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী