হোম > জাতীয়

আসিফ মাহমুদ ও স্ত্রীর সম্পদের তথ্য চাইল দুদক

আমার দেশ অনলাইন

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তাঁর স্ত্রী আয়েশা আক্তার পান্না

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার স্ত্রী আয়েশা আক্তার পান্নার দেশ-বিদেশের সম্পদ, ব্যাংক হিসাব ও অর্থপাচারের তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার দুদকের উপপরিচালক মো. জাহিদ কালামের সই করা চিঠিতে আসিফ মাহমুদ, তার স্ত্রী এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানির সম্পদ ও আর্থিক লেনদেনের তথ্য চাওয়া হয়েছে।

দুদকের নথিতে আসিফ মাহমুদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, দেশে কোম্পানি গঠন, বিদেশি নাগরিকত্ব গ্রহণ, অর্থপাচারসহ বিভিন্ন অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে। এসব অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে দেশে থাকা ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের হিসাব, লেনদেন, ঋণ, এফডিআর, ডিপিএস, সঞ্চয়পত্র ও অন্যান্য আর্থিক পণ্যের তথ্য চাওয়া হয়েছে।

চিঠিতে পর্তুগাল, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে জমি কেনা, অর্থপাচার এবং শেল কোম্পানি গঠনের অভিযোগের বিষয়েও তথ্য চাওয়া হয়েছে। এসব দেশে আসিফ মাহমুদ বা তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা কোম্পানির কোনো সম্পদ, বিনিয়োগ বা ব্যাংক হিসাব রয়েছে কি না, তা সংশ্লিষ্ট দেশের আর্থিক গোয়েন্দা সংস্থার মাধ্যমে যাচাইয়ের উদ্যোগ নিতে বলা হয়েছে।

এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে নিয়োগ, পদোন্নতি ও বদলিতে অনিয়মের অভিযোগে আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।

গত ১৩ সেপ্টেম্বর তার বিরুদ্ধে আরও নতুন অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় সংস্থাটি। এসব অভিযোগের মধ্যে সিটি করপোরেশনে নিয়োগ, ডিসি পদায়ন, টেন্ডার প্রক্রিয়া, উন্নয়ন প্রকল্প, ঘুস ও অর্থপাচারের বিষয় রয়েছে। দুদক জানিয়েছে, অভিযোগকারীর উত্থাপিত এসব দাবির সত্যতা অনুসন্ধানের মাধ্যমে যাচাই করা হচ্ছে।

ধানমন্ডির দুই মাঠে হবে বহুমুখী ক্রীড়া অবকাঠামো

সংবাদপত্রের স্বাধীনতা মানে-যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব

গুলশান-বনানীসহ লেকের দূষণ রোধে প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ

দেশজুড়ে আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

মানবপাচার প্রতিরোধে আইন আরো কার্যকর করার তাগিদ আইনমন্ত্রীর

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ২ জনের মৃত্যু

২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

সাবেক এসএসএফ ডিজি মজিবুরের বিরুদ্ধে দুদকের দুই মামলা, আসামি হচ্ছেন স্ত্রীও

অডিও ক্লিপ ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার