হোম > জাতীয়

বাংলাদেশ কারো অধীনে নয়, চলবে নিজের ইচ্ছায়

প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী

আমার দেশ অনলাইন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশ আর কারো কথার অধীনে থাকবে না। তিনি বলেন, বাংলাদেশ তার নিজের ইচ্ছায় চলবে।

সোমবার যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের অট্রিয়াম হলে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফ্যাসিবাদী আমলে পররাষ্ট্রনীতি অন্য একটি দেশের কাছে বন্ধক দেওয়া হয়েছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় প্রতিশ্রুতি এটিই। তারেক রহমান পরিষ্কারভাবে বলেছেন, সবার সঙ্গে বাংলাদেশ।

পররাষ্ট্রনীতিতে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা, বাংলাদেশের স্বার্থ ও মর্যাদা-এগুলো সবচেয়ে বড় নীতি বলেন পররাষ্ট্রমন্ত্রী।

খলিলুর রহমান বলেন, এই নীতিগুলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় বাংলাদেশের পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় ফিচার ছিল। সেই সময় আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে জয়েন করেছিলাম। সেটা ছিল আমাদের পররাষ্ট্রনীতির সোনালি সময়। আমরা সেই জায়গাতে ফিরে যাচ্ছি।

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতায় চার বাংলাদেশি নিহত হয়েছেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

‘গুম’ নিয়ে এমন আইন আনতে চাই যাতে প্রতিটি ভিকটিম বিচার পান: স্বরাষ্ট্রমন্ত্রী

গুমের বিচার নিশ্চিত করতে শক্তিশালী আইন ও স্বাধীন তদন্তের দাবি

গুমের তদন্ত পুলিশের হাতে থাকা যৌক্তিক নয়

বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক

অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

সংসদ অভিমুখে পদযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান

খাদ্যগুদামে অনিয়ম হলে কঠোর আইনানুগ ব্যবস্থা: খাদ্যমন্ত্রী

কেরানীগঞ্জে যাচ্ছে ফুলবাড়িয়া টার্মিনাল

ঢাকার যানজট কমাতে চার মাসের অ্যাকশন প্ল্যান

মালয়েশিয়ায় প্রবাসীদের ফেসবুক ব্যবহারে সতর্কতা