হোম > জাতীয়

সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়

স্টাফ রিপোর্টার

সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এময় তার সঙ্গে ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

এর আগে দুপুরে তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী প্রেসক্লাবে পৌঁছালে প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ স্বাগত জানান। পরে মন্ত্রী সদস্য লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময়ে বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, সহসভাপতি কেএম মহসিন ও সিনিয়র সহকারী মহাসচিব বাছির জামাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, জাতীয় প্রেসক্লাবের সদস্য কাজী রওনাক হোসেন, বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমূখ উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি সব সময় সাংবাদিক সঙ্গে আছি, থাকবো। আমি খুবই সুভাগ্যবান যে, আপনারা সবাই আমার পরিচিত। একজন রাজনৈতিক কর্মী হিসেবে এ প্রেসক্লাব আমার ছাত্র জীবন থেকে সেকেন্ড হোম। এখনকার ডালপুরি খেয়ে হরতালের কর্মসূচি বাস্তবায়ন করতাম।

তিনি আরও বলেন, এখন একটা দায়-দায়িত্বের মধ্যে আমি যুক্ত হয়েছি। আমি খুব ভালো করেই জানি যে, সাংবাদিক সমাজের সমস্যার সমাধান না হলে গণমাধ্যমের সমস্যার সমাধান করা যাবে না। সে সমস্যার সমাধানটি এ মন্ত্রণালয়ের, আমাদের নেতা তারেক রহমানের যে পরিকল্পনা তার মধ্যে যে গণমাধ্যমের স্বাধীনতার কথা আছে সে আলোকে আমাদের কর্মকৌশল –কর্ম পরিকল্পনা আপনাদের সামনে হাজির করবো।

পরে তথ্যমন্ত্রী সচিবালয়ে নিজের নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ে যান। মন্ত্রণালয়ে পৌঁছালে তথ্য সচিব মাহবুবা ফারজানা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে মন্ত্রী কর্মকর্তাদের সাথে পরিচিতি হন।

সব সিন্ডিকেট ভেঙে দেয়ার বার্তা প্রধানমন্ত্রীর

দলমত-ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী

জনজীবনে যানজটের ভোগান্তি কমাতে যেসব উদ্যোগ নেবে সরকার

গ্যাস-পানি-বিদ্যুতের অপচয় রোধ মুসলমানের ইমানি দায়িত্ব: প্রধানমন্ত্রী

রমজানকে মুনাফা লাভের মাসে পরিণত করবেন না

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা: প্রধানমন্ত্রী

রমজানকে মুনাফা লাভের মাসে পরিণত করবেন না: প্রধানমন্ত্রী

জনগণের উদ্দেশে প্রধানমন্ত্রী: এই দেশ আমাদের সবার

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন নতুন প্রধানমন্ত্রী

আবারো পেছালো বইমেলা, স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ