হোম > জাতীয়

সরকারের ১৮০ দিনের জন্য একটা প্ল্যান আছে

জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

সরকার গঠনের পর ১৮০ দিনের জন্য বিএনপির একটি পরিকল্পনা আছে, যা খুব দ্রুতই জনগণের সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান।

বুধবার বিকেলে মন্ত্রিসভার বৈঠকে নানা নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

জাহেদ উর রহমান বলেন, “শর্ট টার্মে, ১৮০ দিনের জন্য বিএনপির একটা প্ল্যান আছে যেটা আগেই তৈরি করা ছিল। সেটা আরেকটু রিফাইন করে জনগণের সামনে খুব দ্রুতই প্রেজেন্ট করা হবে, যাতে জনগণ বোঝে ইমিডিয়েটলি সরকার কী করতে যাচ্ছে।”

একইসাথে, রমজানে যেসব চ্যালেঞ্জগুলো আসতে পারে সেগুলো যাতে ঠিকভাবে মোকাবিলা করা যায় সেজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন বলেও জানান জাহেদ উর রহমান।

এই বৈঠকে উপদেষ্টাদের থাকার কথা নয় উল্লেখ করে তিনি বলেন, “এটা আসলে কেবিনেট মিটিং ছিল না। এটা একটা সৌজন্যমূলক মিটিং ছিল যেখানে মন্ত্রীরা ছিলেন এবং আমরা উপদেষ্টারা ছিলাম। আমরা উপদেষ্টারা কেবিনেটের পার্ট না এ কারনেই এটা ফর্মাল মিটিং না।”

রমজানে স্কুল বন্ধ রেখে ছুটির সংশোধিত তালিকা প্রকাশ

সচিবালয়ে প্রধানমন্ত্রীর প্রথম বৈঠক: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ ৩ বিষয়ে অগ্রাধিকার

রোজার চাঁদ দেখা গেছে, পবিত্র লাইলাতুল ক্দর ১৬ মার্চ

প্রাথমিক বিদ্যালয়ের ছুটি কবে, জানা গেল

সরকারের যে তিন বিষয়ে অগ্রাধিকারের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

রমজানকে স্বাগত জানিয়ে যে বার্তা দিলেন শায়খ আহমাদুল্লাহ

প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়

মব কালচার শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

সুষ্ঠু ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়েছে পুলিশ: ডিএমপি কমিশনার