হোম > জাতীয়

শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ জীবনধারা গড়ে তোলার আহ্বান সেনাপ্রধানের

স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উদ্যোগে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহায়তায় ঢাকায় একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। প্রধান অতিথি তার বক্তব্যে অলিম্পিকের মূল্যবোধ—Excellence, Friendship ও Respect—সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং সবাইকে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলার আহ্বান জানান।

জানা গেছে, ‘You Can Do This, Let's Move’ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত এই র‍্যালির মূল উদ্দেশ্য ছিল ক্রীড়াবিদ ও সর্বস্তরের জনগণকে শরীরচর্চা ও ক্রীড়া কার্যক্রমে উদ্বুদ্ধ করা। ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি দেশের অন্য সাতটি বিভাগীয় শহরেও অলিম্পিক ডে উপলক্ষে র‍্যালি এবং বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

ঢাকায় আয়োজিত কেন্দ্রীয় র‍্যালিটি সকাল ৭টার দিকে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে এয়ারপোর্ট রোড হয়ে স্টাফ রোড লেভেল ক্রসিং প্রদক্ষিণ করে পুনরায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এসে শেষ হয়। র‍্যালি শেষে একটি চিত্তাকর্ষক ক্রীড়া প্রদর্শনী পরিবেশিত হয় এবং সেনাপ্রধান অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

র‍্যালিতে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ, প্রশিক্ষক, সংগঠক, অলিম্পিয়ান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাবৃন্দ, সামরিক ও বেসামরিক বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিগণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত ছাত্র-ছাত্রী, সাধারণ ক্রীড়াপ্রেমী এবং গণমাধ্যমকর্মীসহ ১,৫০০-এর অধিক মানুষ অংশগ্রহণ করেন। আজ শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এসআর

শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

একাদশে ভর্তির ফল যেভাবে সহজে জানা যাবে

ব্যাটারি চালিত তিন চাকার যান তুলে না দিয়ে নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা জরুরি

বিমান খাতের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ভারত

বেশির ভাগ অপরাধের মূলে মাদক ও জুয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

মাওলানা আবু তাহের মিসবাহ ও আব্দুল মালেক জামানার মুজাদ্দিদ: আলী হাসান উসামা

মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে দালাল চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে মন্ত্রণালয়: প্রবাসী কল্যাণ সচিব

প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গঠনে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি

আনিসুল হকের বিরুদ্ধে দুদকের চার্জশিট

গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও