হোম > জাতীয়

সংস্কৃতি মানে গভীর আর ব্যাপকভাবে বাঁচা: ড. মাহবুব উল্লাহ

স্টাফ রিপোর্টার

বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেছেন, সংস্কৃতি মানে গভীরভাবে বাঁচা, ব্যাপকভাবে বাঁচা। জীবন যেন তাৎপর্যপূর্ণ হয় মহৎ হয় ব্যাপকসংখ্যক মানুষের কল্যাণে আসে তার জন্য সংস্কৃতিচর্চার প্রয়োজন আছে। জ্ঞানের সাথে সংস্কৃতির বিশেষ সম্পর্ক, সংস্কৃতি হচ্ছে জ্ঞানের পরিশীলিত রূপ।

বৃহস্পতিবার বাংলাদেশ সাংস্কৃতিক কর্মীদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমির জিয়াউর রহমান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি মোহাম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার আলোচনা পর্বে আরো বক্তব্য রাখেন- চিত্রশিল্পী ফাইজুল কবির ও রওশন আরা, আলোকচিত্রশিল্পী মীর শামসুল আলম বাবু, সংগঠনের সদস্যসচিব কাউসার হোসেন সুইট, উদযাপন কমিটির সদস্যসচিব হাসানুল বান্না প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, মানুষ হিসেবে আমরা সমাজের অন্য আরো যারা মানুষ আছে প্রাণী আছে তাদের কল্যাণ চিন্তা করব এটাই হচ্ছে সংস্কৃতির মূল কথা। দেশকে ভালোবাসা মানুষের মধ্যে বিশেষ করে শিশু-কিশোর তরুণদের মধ্যে স্বদেশপ্রেম জাগ্রত করার জন্য যে শিক্ষা সেটি সংস্কৃতিচর্চার মধ্য দিয়েই এগিয়ে নেওয়া দায়িত্ব বাংলাদেশ সাংস্কৃতিক কর্মীদল নেবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

বাংলাদেশ সাংস্কৃতিক কর্মীদলের সূচনা ও অগ্রযাত্রার উপর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

এএস

কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

তিনদিন সাগরে ভেসে অবশেষে উদ্ধার ১৬ জেলে

দেশজুড়ে বৃষ্টি বাড়ার আভাস, থাকবে ভ্যাপসা গরম

সহযোগিতামূলক অংশীদারত্ব গভীর করতে চায় চীন

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এনডিসি ক্যাপস্টোন ফেলোদের সৌজন্য সাক্ষাৎ

মিরাজকে খুঁজে আদালতে হাজিরের দাবি মানবাধিকার সংগঠনের

ফৌজদারি অপরাধ তদন্ত করতে পারবে এপিবিএন, খসড়া আইন অনুমোদন

বৃষ্টির প্রবণতা বাড়বে সারাদেশে, থাকবে ভাদ্রের তালপাকা গরমও

রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য নিরাপত্তার চ্যালেঞ্জ: প্রতিরক্ষা উপদেষ্টা

পার্লামেন্টই হবে রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু, বিরোধীদলকে সম্পাদকদের পরামর্শ