হোম > জাতীয়

জনগণের আস্থা অর্জনই সরকারের প্রধান লক্ষ্য: ত্রাণমন্ত্রী

স্টাফ রিপোর্টার

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে, দুর্নীতি প্রতিরোধ করে জনগণের আস্থা অর্জনই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।

সোমবার সকালে রংপুর বিভাগের সরকারি কর্মকর্তাদের উদ্দেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। কমিশনারের সম্মেলন কক্ষে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় এ সভার আয়োজন করে।

তিনি বলেন, জেলা প্রশাসন মাঠ পর্যায়ে সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মূল চালিকাশক্তি। একইভাবে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের কার্যকর ভূমিকা জনগণের নিরাপত্তা নিশ্চিত করে। তাই আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি—স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনবান্ধব প্রশাসন নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালন করবেন।

বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দুর্নীতি প্রতিরোধ, সামাজিক অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, নারী ও শিশু সুরক্ষা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। জনগণের আস্থা অর্জনই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।

জনগণের কল্যাণে নিবেদিত থেকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে অবদান রাখতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

রংপুরের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, রংপুর বিভাগ দীর্ঘদিন ধরে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করছে। এ অঞ্চলের দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামোগত উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে আমরা সম্মিলিতভাবে কাজ করতে হবে। সবার নিষ্ঠা, সততা ও আন্তরিকতাই এ উদ্যোগের সফল বাস্তবায়ন করতে পারে।

মন্ত্রী আশা প্রকাশ করেন সম্মিলিত প্রচেষ্টায় রংপুর বিভাগ উন্নয়ন ও অগ্রগতির পথে আরও এগিয়ে যাবে এবং সরকারের উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হবে।

রংপুর বিভাগীয় কমিশনার মো. শহীদুল ইসলাম এনডিসির সভাপতিত্বে সভায় বিভাগের জেলাসমূহের জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না কেন ইরান

যশোরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি এমপি ফরিদের

তাপপ্রবাহের তীব্রতা বাড়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

বিএনপি এমপির বক্তব্য এক্সপাঞ্জ

আরো ১৬৯৮ কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

মনসুর আলী মেডিকেলের নতুন নাম সিরাজগঞ্জ মেডিকেল কলেজ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সংরক্ষিত নারী এমপিরা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন

যাত্রাবাড়ীতে ভবন থেকে পড়ে কিশোরের মৃত্যু

এমপি হওয়ার প্রস্তাব পেয়ে যা বলেছিলেন তাসনিম জারা