হোম > জাতীয়

পাঁচ বছরে ২০ হাজার কি. মি. খাল খনন হবে: পানিসম্পদমন্ত্রী

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্য নেওয়া হয়েছে। সরকার গঠনের কয়েক দিনের মধ্যেই এর দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। ধারাবাহিকতা বজায় থাকলে মেয়াদের মধ্যেই লক্ষ্য অর্জন সম্ভব হবে। গতকাল সোমবার দুপুরে গাজীপুরের শ্রীপুর শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত চৌক্কার খাল পরিদর্শন শেষে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, খাল খনন কর্মসূচি একটি বিপ্লবী আন্দোলন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকদের স্বার্থে খাল খনন কার্যক্রম শুরু করেছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, দীর্ঘদিন এসব খাল পরিচর্যার অভাবে আর দখলদারদের কবলে পড়ে নর্দমায় পরিণত হয়েছে।

তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পরই কৃষকদের কল্যাণে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে, যার পরিমাণ সারা দেশে প্রায় এক হাজার ৫০০ কোটি টাকা। এর মূল উদ্দেশ্য কৃষকদের উৎসাহ দেওয়া। বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ, কৃষিই দেশের অর্থনীতির চাবিকাঠি। সরকার কৃষকদের সহায়তা করতে চায়, যাতে তারা ফসল উৎপাদন বাড়াতে পারেন। সবাইকে চাকরি দেওয়া সম্ভব নয়, তবে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। প্রথম ১৮০ দিনের মধ্যে এর দৃশ্যমান অগ্রগতি ইতোমধ্যেই লক্ষ্য করা গেছে।

এ সময় শ্রীপুর উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেবের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় সুধী সমাবেশে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোন্দকার আজিম আহমেদ, গাজীপুরের জেলা প্রশাসক আলম হোসেন ও জেলা বিএনপির সদস্য সচিব ড. ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকীসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঈদে ট্রেনের ২৫ শতাংশ আসনবিহীন টিকিট বিক্রি বহাল

আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

ঈদের আগে ৪৯০৮ মসজিদে ভাতা দেবে সরকার

তরুণ পেশাজীবীরাই দেশের ভবিষ্যৎ বিনির্মাণের প্রধান শক্তি: তথ্যমন্ত্রী

হরমুজ প্রণালি বন্ধ হলেও আপাতত শঙ্কার কিছু নেই: বাণিজ্যমন্ত্রী

এক বছরের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে এসএসএফের নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস

ঢাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

মোহাম্মদপুরে প্রাইভেটকারের গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড, দগ্ধ ৮

মৌসুমের প্রথম বৃষ্টিতে রাজধানীতে স্বস্তি, আরো বৃষ্টির পূর্বাভাস

মধ্যপ্রা‌চ্য নিয়ে সরকারের বিবৃ‌তির ব্যাখ্যা দিলেন পররাষ্ট্রমন্ত্রী