হোম > জাতীয়

কারাগার থেকে হাসপাতালে খায়রুল হক

স্টাফ রিপোর্টার

কেরানীগঞ্জে ঢাকার কেন্দ্রীয় কারাগারে অসুস্থবোধ করায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পূর্বের নাম পিজি হাসপাতাল) হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার দুপুরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার এ কে এম মাসুম গণমাধ্যমকে বলেছেন, হাসপাতালে খাইরুল হক বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীনকে উদ্ধৃত করে বলা হয়েছে, বুকে ব্যথা অনুভব করায় খাইরুলকে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) রাখা হয়েছে।

এর আগে, গত ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম হত্যা মামলা এবং ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় জালিয়াতির অভিযোগে করা পৃথক দুটি মামলা রয়েছে।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করার ক্ষেত্রে এবং শেখ হাসিনাকে ফ্যাসিবাদী হয়ে ওঠার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য ব্যাপকভাবে ধিকৃত হয়েছেন সাবেক এই প্রধান বিচারপতি।

ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে ঐক্যবদ্ধ বাংলাদেশই আমাদের লক্ষ্য: প্রতিমন্ত্রী হাবিব

জুলাই অভ্যুত্থানে শহীদ ৯ সনাতন ধর্মাবলম্বীকে নিয়ে বই ‘বিসর্জন’

শাহজালালে ১৫ মিনিটেই লাগেজ পাচ্ছেন যাত্রীরা: বিমানমন্ত্রী

দুর্গাপূজার নিরাপত্তায় নিরলস কাজ করছে পুলিশ: আইজিপি

রাষ্ট্রপতির মন্তব্যে হেফাজতের তীব্র প্রতিবাদ

এবার শীতের স্থায়িত্ব কমতে পারে, শঙ্কা আবহাওয়াবিদদের

আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিসিদের আদলে শুরু হচ্ছে ইউএনও সম্মেলন

বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করতে হবে: ইউজিসি চেয়ারম্যান

ধর্মীয় ভেদাভেদ ভুলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই: সালাউদ্দিন টুকু