হোম > জাতীয়

সংলাপের সময় ফায়ার অ্যালার্মের ঘটনা তদন্তের অনুরোধ কমিশনের

স্টাফ রিপোর্টার

রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমির শাপলা হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ২০তম আলোচনার সময় হঠাৎ ফায়ার অ্যালার্ম বেজে ওঠার ঘটনা তদন্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে ফরেন সার্ভিস একাডেমিকে অনুরোধ করেছেন কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ।

সোমবার দুপুরের বিরতির পরে একথা বলেন তিনি।

আলী রীয়াজ বলেন, ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। তাদের (ফরেন সার্ভিস একাডেমি) লিখিত ও মৌখিকভাবে অনুরোধ করেছি। আমাদের জানিয়েছেন দ্রুত কমিটি করতেছেন। তাদের কাছে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলেছে।

তিনি বলেন, যেহেতু ঘটনাটি সরাসরি সম্প্রচার হচ্ছে,সকলে দেখছেন, সকলের জানা দরকার আসলে কি ঘটেছে। আমি কমিশনের পক্ষ থেকে সকলকে অনুরোধ করলাম।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে সংলাপ শুরু হয়েছিল। দুপুর সোয়া ১২টার দিকে হঠাৎ ফায়ার অ্যালার্ম শুরু হয়। এতে উৎকণ্ঠিত হয়ে পড়েন সংলাপে অংশ নেওয়া সকলে। অ্যালার্ম বাজার কিছুক্ষণ পরে সাময়িক সময়ের জন্য সংলাপ স্থগিত করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

বেলা ১২ টা ২০ মিনিটের দিকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেন, এখানে ফায়ার অ্যালার্ম বেজে উঠেছে। তাই আমাদেরকে কিছু সময়ের জন্য বের হতে হবে। এরপর সবাই সম্মেলন কক্ষ থেকে বের হয়ে যান। দুপুর সাড়ে ১২টার দিকে ফায়ার অ্যালার্ম বন্ধ হয়৷ পৌনে একটার দিকে আবার সংলাপ শুরু হয়।

এ বিষয়ে আলী রীয়াজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশন মনে করে এটা এখনকার কর্তৃপক্ষের দায়িত্ব। সেক্ষেত্রে তাদের কাজের ব্যত্যয় ঘটে থাকলে, কি কারণে ঘটেছে ব্যত্যয় ঘটেছে। পুনরাবৃত্তি রোধের জন্য কি ধরনের ব্যবস্থা নেওয়া দরকার এবং আমাদের সকলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের যেন সক্রিয় পদক্ষেপ থাকে এ জন্য বলেছ অনুরোধ করেছি।

ফরেন সার্ভিস অ্যাকাডেমির সংশ্লিষ্ট একজন বলছেন, আমাদের কাছে মনে হচ্ছে মূল ভবনের তিনতলায় কেউ ধূমপান করেছেন। সেটার ধোঁয়ার কারণে ফায়ার অ্যালার্ম বেজে উঠে।

শ্রমবাজার সম্প্রসারণে প্রতি সপ্তাহে অগ্রগতি প্রতিবেদন দিতে হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

বিজিবির উদ্যোগে রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ

এক টাকাও দুর্নীতি করিনি, কাউকে করতেও দেইনি: আসিফ নজরুল

নীতিমালা চূড়ান্ত, ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যারা

রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘ হলে বাংলাদেশের অর্থনীতি চাপে পড়বে: পররাষ্ট্রমন্ত্রী

২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করলো ইসি

আল্লাহ কুদরতিভাবে আমাদেরকে ক্ষমতায় আসার ব্যবস্থা করে দিয়েছেন: ধর্মমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপরা

তারেক রহমানকে সভাপতি করে নিকার গঠন