হোম > জাতীয়

সারাদেশে ১৬৪৯ জন গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ককটেল উদ্ধার

স্টাফ রিপোর্টার

সারাদেশে পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় (একদিনে) ১ হাজার ৬৪৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এতে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, গান পাউডার ও ককটেল।

মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়- গত ২৪ ঘণ্টায় ১০টি আগ্নেয়াস্ত্র, সাড়ে ৩০ কেজি গান পাউডার, গোলাবারুদ ও ককটেল বোমা উদ্ধার করা হয়েছে। ১ হাজার ৬৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে দেওয়া হয়েছে ৫ বছরের কারাদণ্ড।

এই রায় ঘিরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় নাশকতার ঘটনা ঘটে। সারা দেশে যানবাহনে আগুন দেওয়া সহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে সন্ত্রাসীরা।

ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩২

সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ, চিকিৎসা ভাতা ৬ হাজার

পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নির্দেশনা নেই

বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকলে প্রতি মাসে ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা

নতুন পে স্কেলের বাইরে থাকবেন যেসব সরকারি চাকরিজীবী

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৪০ করার দাবি

হাম ও উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০২০

মাছের উৎপাদন বাড়াতে পোনা অবমুক্তকরণ চলছে: মৎস্য প্রতিমন্ত্রী

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি, বাস্তবায়ন তিন ধাপে