হোম > জাতীয়

ঈদযাত্রায় ৮৩২ কোটি ৩০ লাখ টাকা অতিরিক্ত ভাড়া আদায় চলছে

যাত্রী কল্যাণ সমিতি

স্টাফ রিপোর্টার

ঈদযাত্রায় ২০-৩১ মার্চ ঢাকা ও আশেপাশের এলাকায় ঈদ বাজারসহ নানান প্রয়োজনে সড়ক, রেল, নৌ ও আকাশ পথের বিভিন্ন শ্রেণির গণপরিবহনে ২২ কোটি ৭৪ লাখ ৯০ হাজার ট্রিপ মানুষের যাতায়াত হতে পারে। এতে যাত্রীদের কাছ থেকে ঈদ বকশিশ বা অতিরিক্ত ভাড়া আদায়ের নামে ৮৩২ কোটি ৩০ লাখ টাকা বাড়তি ভাড়া আদায় চলছে।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক সংবাদ সম্মেলনে ঈযাত্রার পর্যবেক্ষণ প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানান সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

প্রতিবেদনে বলা হয়, এবারের ঈদে ঢাকা থেকে ১ কোটি ৫০ লাখ মানুষ গ্রামের বাড়ি যায়। তাছাড়াও ঈদবাজারসহ নানান প্রয়োজনে বিভিন্ন গণপরিবহনে বাড়তি ট্রিপ সম্পন্ন হয়। ঢাকা শহরে অভ্যান্তরীণ যাতায়াত ও ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলায় ঈদযাত্রায় কেবল ৮৩২ কোটি ৩০ লাখ টাকার বেশি অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে। আন্তঃজেলাসহ সারাদেশে সকল মহানগর হিসেব আনলে তা দশগুণ বাড়বে।

এতে আরও বলা হয়, বিভিন্ন গণপরিবহনের ভাড়া নির্ধারণে চালক, সহকারীর বেতন-ভাতা ও দুই ঈদের বোনাস প্রতিদিনের আদায়কৃত ভাড়া সরকার ধার্য করলেও তা কার্যকর নেই। ফলে এবারের ঈদে ৯৮ শতাংশ গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এ ছাড়া অতিরিক্ত ভাড়া নৈরাজ্যের কারণে দ্রব্যমূল্য, চাঁদাবাজি, সামাজিক অস্থিরতা, অনিয়ম-দুর্নীতি, পরিবহনে বিশৃঙ্খলা ও সড়ক দুর্ঘটনা বাড়ছে। নিম্ন আয়ের মানুষ ভোগান্তিতে পড়ছে। এখান থেকে উত্তরণে গণপরিবহনে ডিজিটাল ভাড়া আদায় চালু করা, নগদ টাকার লেনদেন বন্ধ করা, সড়ক-মহাসড়কে সিসি ক্যামরা পদ্ধতিতে প্রসিকিউশন চালু করা, আইনের সুশাসন নিশ্চিত করা জরুরি।

যাত্রী কল্যাণ সমিতি বলছে, সড়ক ও নৌ পথের পরিবহণ মালিকদের নিয়ে অতিরিক্ত ভাড়া আদায় মনিটরিং ভিজিল্যান্স টিম থাকলেও এসব টিমে যাত্রী প্রতিনিধি না রাখায় যাত্রীর স্বার্থ কেউ দেখছেন না। সমিতির গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় পর্যবেক্ষণ উপ-কমিটির সদস্যরা গত ২০ মার্চ থেকে ঢাকা মহানগরীতে দেশের সড়ক, রেল, নৌ ও আকাশ পথে ঈদযাত্রা পরিস্থিতি, অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রীসেবার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ শেষে প্রতিবেদনটি তুলে ধরা হয়েছে।

বিএনপি আমার ক্যারিয়ার শেষ করে দিতে চেয়েছিল: রুমিন ফারহানা

জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

‘আলেমদের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে, তবে আমরা ঐক্যবদ্ধ আছি ও থাকব’

চার মূল্যস্তরে ১২ দামে সিগারেট, ব্র্যান্ড বদলের সুযোগ ব্যাপক

রবীন্দ্রনাথের ছবি মোছার চেষ্টা, আয়াস-সাকিবুল-সুজন-রিমি রিমান্ডে

ভুয়া বিল ও জাল সনদে সরকারি অর্থ উত্তোলন, দুই কর্মকর্তার বিরুদ্ধে শাস্তি

রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

আ.লীগ আমলে নেওয়া অপ্রয়োজনীয় প্রকল্প বাদ, দুর্নীতির তদন্ত চায় সংসদীয় কমিটি

সৌদিতে হামলায় নিহত দুই বাংলাদেশির লাশ আসবে রাষ্ট্রীয় খরচে, আইসিইউতে ৪

ছুটি ঘোষণা করে নতুন জাতীয় দিবসের পরিপত্র জারি