হোম > জাতীয়

ডিসেম্বর-জানুয়ারি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: এসআরবি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-৪) পদাতিক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেছেন, ‘সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হলেও ডিসেম্বর ও জানুয়ারি নিয়ে দেশবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ ধরনের ঘোষণা বাংলাদেশের মানুষ আগেও অনেক শুনেছেন।’

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, কিছুদিন আগে শ্রমিকেরা বেতন বৃদ্ধির জন্য দাবি-দাওয়া উপস্থাপন করেছেন। এ পর্যন্ত আন্দোলন যৌক্তিক। কিন্তু এই আন্দোলনের আড়ালে কিংবা আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে কিছু নাশকতাকারী বিভিন্ন জায়গায় নাশকতা করছে। ডিসেম্বরকে কেন্দ্র করেও বিভিন্ন সামাজিক মাধ্যমে নানা ধরনের বক্তব্য আসছে।

এসআরবির এই কর্মকর্তা জানান, যারা ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের নাশকতা করছে, তাদের এবং এসব ঘটনায় সম্পৃক্ত বেশ বড়সংখ্যক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

নাশকতা প্রতিরোধে সাধারণ জনগণকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। স্থানীয় জনগণকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। কারণ, অনেক নাশকতাকারীকে সাহসী জনগণ নিজেরাই পুলিশের কাছে সোপর্দ করেছেন।

জনগণকে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে হাফিজুর রহমান বলেন, আপনাদের কাছে কোনো ধরনের তথ্য থাকলে আমাদের সঙ্গে শেয়ার করবেন। এ ধরনের নাশকতা ইনশাআল্লাহ নিয়ন্ত্রণে চলে আসবে। ভয় পাওয়ার কিছু নেই।

স্বর্ণদ্বীপ থেকে ফিরেই সচিবালয়ে প্রধানমন্ত্রী

হাতকড়া পরিয়ে দেশে ফেরানো হতে পারে শেখ হাসিনাকে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাসিনার দেশে ফেরা নিয়ে গণমাধ্যমের শিরোনাম বিভ্রান্তিকর

দেশের ৫৫ রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে ইসি, তারিখ ঘোষণা

পাখি তাড়াতে বিমানবন্দরে আধুনিক প্রযুক্তি ও বন্দুক কেনার নির্দেশ

ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১১৪৫

সেনাপ্রধানকে পাশে বসিয়ে সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান

হাসিনাকে সংবর্ধনা দিয়ে ফেরানোর স্বপ্ন দেখছেন যারা, তারা বোকার স্বর্গে

ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত