হোম > জাতীয়

নির্বাচন করার ইচ্ছা আছে, এনসিপির হয়ে করবো কি-না সিদ্ধান্ত নেইনি: আসিফ মাহমুদ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা করছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিলে উপদেষ্টার দায়িত্ব থেকে পদত্যাগ করবেন বলে জানান তিনি।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে আগ্রহ আছে। কীভাবে করবো বা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, সেটার নিশ্চয়তা নেই। তবে নির্বাচন করলে বর্তমান দায়িত্ব থেকে পদত্যাগ করবো উপদেষ্টা আসিফ মাহমুদ।

তফসিলের আগে নাকি পরে পদত্যাগ করবেন, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন তিনি। এছাড়া নির্বাচন করলে শিক্ষার্থীদের নতুন দল এনসিপিতে যোগ দিয়ে তাদের প্রার্থী হবেন কি-না, সেটিও নিশ্চিত নয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা।

তিনি বলেন, কার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবো, এনসিপির বা স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবো কি-না, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেইনি। নির্বাচন বা রাজনীতি করার ইচ্ছা থাকলে সরকারের অন্য উপদেষ্টাদেরও পদত্যাগ করা উচিত বলে মনে করেন তিনি।

তিনি বলেন, যারাই নির্বাচন করবে বা রাজনীতি করার ইচ্ছা আছে, তাদের কারোরই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না। এটা যে কেবল আমি বা মাহফুজ আলম- এরকম না ইস্যুটা। আরও অনেকেই আছেন, যাদের রাজনৈতিক পদ-পদবীও ছিল। আমার মনে হয় যে তাদের কারোই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না।

সরকারের কাছে পর্যাপ্ত হামের টিকা রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার মায়ের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

ভূমিহীনদের খাসজমি দেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

সেন্টমার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল থাকছে

খাল খননের মাধ্যমে কৃষকদের সেচ ব্যবস্থার উন্নয়ন হবে: সংস্কৃতিমন্ত্রী

অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

দলীয় প্রতীক না থাকায় স্থানীয় নির্বাচন মনে রাখার মতো হবে: এ্যানি

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৭ শিশুর মৃত্যু

স্থিতিশীলতা নষ্ট করলে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী

ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় কঠোর বিল্ডিং কোড বাস্তবায়নের তাগিদ