হোম > জাতীয়

জ্বালানি তেলের দাম অপরিবর্তিত

স্টাফ রিপোর্টার

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস-বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রতিমাসে মূল্য নির্ধারণের লক্ষ্যে গৃহীত প্রাইসিং ফর্মুলার আওতায় ২০২৫ সালের মার্চ মাসের জন্য দেশে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

শনিবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক আদেশে জানায়, বিদ্যমান মূল্য কাঠামো অনুযায়ী ডিজেল ও কেরোসিনের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৫.০০ টাকা, অকটেন ১২৬.০০ টাকা এবং পেট্রোল ১২২.০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগের মাসের তুলনায় কোনো পরিবর্তন আসেনি।

সরকারের এই সিদ্ধান্ত জ্বালানি বাজারের স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি সাধারণ ভোক্তাদের ওপর অতিরিক্ত মূল্য চাপ কমাতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এছাড়া, ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারের দামের ওঠানামার ভিত্তিতে মূল্য সমন্বয় অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী