হোম > জাতীয়

৭ দিনে শাহজালালে ২৪৫ ফ্লাইট বাতিল

আমার দেশ অনলাইন

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা পাল্টা হামলা জেরে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল। উদ্ভূত এ পরিস্থিতির জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ শুক্রবার পর্যন্ত ২৪৫টি ফ্লাইট বাতিল করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। শুধুমাত্র আজ বাতিল করা হয়েছে ৩৩টি ফ্লাইট।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, যুদ্ধপরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি ফ্লাইট, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি এবং ৫ মার্চ ৩৬টি ফ্লাইট বাতিল হয়।

শুক্রবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কুয়েত ৪টি, জাজিরা (কুয়েত) ৪টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, ইউএই) ৬টি, কাতার ৪টি, ফ্লাই দুবাই (সংযুক্ত আরব আমিরাত) ২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্স (বাংলাদেশ) ৫টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বাংলাদেশ) ২টি, এমিরেটস এয়ারলাইনস (সংযুক্ত আরব আমিরাত) ৪টিসহ মোট ৩৩টি ফ্লাইট বাতিল হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত সর্বমোট বাতিল করা ফ্লাইট ২৪৫টি।

নিরাপত্তাহীনতায় বাড়ছে ধর্ষণ হত্যা, উদ্বিগ্ন অভিভাবকরা

সার ডিলার নিয়োগে সচিবালয়ে এমপি-নেতাদের দৌড়ঝাঁপ

চার জেলায় নতুন ডিসি

ইসলামী ব্যাংক হাসপাতালের আলোচনা সভা-র‌্যালি

থার্ড টার্মিনালের ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকে তলব

নিঃশ্বাসের ধূসরতা থেকে পরিষ্কার বায়ুর পথে যুবদের ১৫ দফা দাবি

১৪৮ সুবিধাবঞ্চিত ও এতিম শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ

সেই মেহেদী হাসানের চাকরি গেল, বরখাস্ত এডিসি রহমত উল্লাহও

পারস্পরিক আইনি সহায়তা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর