হোম > জাতীয়

ভোটগ্রহণের ২০ দিন পর সংসদ নির্বাচনের কেন্দ্রভিত্তিক ফল প্রকাশ ইসির

স্টাফ রিপোর্টার

ভোটগ্রহণের বিশদিন পর ত্রয়োদশ সংসদ নির্বাচনের কেন্দ্রভিত্তিক ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

ইসির এক কর্মকর্তা জানান, গত ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি নির্বাচিতদের নামে গেজেট জারি করা হয়। নির্বাচন হওয়া ২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফল িইসির ওয়েবসাইটে বুধবার প্রকাশ করা হলো।

ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চট্টগ্রাম-২ ও ৪ এ দুটি আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। ঋণ খেলাপি সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তি না হওয়ার কারণে আদালতে ফলাফল স্থগিত রাখার আদেশ দিয়েছিলেন।

এছাড়া শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন বাতিল করা হয়েছে। ওই আসনের ১২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়নি; যা আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। একইদিনে তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনেরও উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত ফলাফলে বিপুল আসনে জয় পেয়ে দীর্ঘ দুই দশক পর আবারও রাষ্ট্রক্ষমতায় ফিরে সরকার গঠন করে বিএনপি। নির্বাচন কমিশন ঘোষিত চূড়ান্ত ফলাফলে মতে ২৯৭ আসনে ২০৯টিতে জয় পায় বিএনপি।

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের

দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন

সোশ্যাল মিডিয়ার ভুল প্রচারণায় রাজনৈতিক পরিবেশ নষ্ট হচ্ছে