হোম > জাতীয়

সরকারি ক্রয়ের ভুয়া আদেশ নিয়ে বিভ্রান্ত না হতে খাদ্য মন্ত্রণালয়ের অনুরোধ

সামাজিক যোগাযোগ মাধ্যমে

স্টাফ রিপোর্টার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে খাদ্য অধিদপ্তরের নামে ১৬জুন, ২০২৬ তারিখে জারিকৃত DGFOOD/IMP/RICE-IND/2026/1402 স্মারক নম্বরযুক্ত একটি কথিত “সরকারি ক্রয় আদেশ” প্রচার করা হচ্ছে, যেখানে ভারত থেকে ১,৫০,০০০ (এক লাখ পঞ্চাশ হাজার) মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির বিষয়ে তথ্য উল্লেখ করা হচ্ছে।

এ বিষয়ে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান, প্রচারিত উক্ত সরকারি ক্রয় আদেশটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও বিভ্রান্তিকর। খাদ্য মন্ত্রণালয়/খাদ্য অধিদপ্তর থেকে এ ধরনের কোনো ক্রয় আদেশ জারি করা হয়নি এবং উক্ত স্মারক নম্বর, তথ্য, ভাষা ও উপস্থাপনা সরকারি নথির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অধিকন্তু, কথিত পত্রটি খাদ্য মন্ত্রণালয় বা খাদ্য অধিদপ্তরের ক্রয় প্রক্রিয়ার সাথেও সামঞ্জস্যপূর্ণ নয়।

সামাজিক মাধ্যমে প্রচারিত এ ধরনের ভুয়া “সরকারি ক্রয় আদেশ” জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং সরকারি কার্যক্রম সম্পর্কে ভুল ধারণা তৈরি করছে। তাই সকলকে এ ধরনের অপতথ্য ও গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

খাদ্য মন্ত্রণালয়/খাদ্য অধিদপ্তরের যেকোনো নীতিগত সিদ্ধান্ত, ক্রয় কার্যক্রম বা সরকারি আদেশের তথ্য শুধুমাত্র মন্ত্রণালয় ও অধিদপ্তরের অনুমোদিত ওয়েবসাইট থেকে অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

ভুয়া তথ্য প্রচার ও গুজব ছড়ানোর সঙ্গে জড়িত ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনাধীন রয়েছে।

বেনামি গণমাধ্যম থেকে ফটোকার্ড দিয়ে দেশ অস্থিতিশীল করলে ব্যবস্থা নেবে সরকার

মন্ত্রণালয়ের নজরদারিতে আসছে এসিল্যান্ড-তহশিলদাররা

সৌর বিদ্যুতে বড় সুখবর, আমদানি কর কমল ১৭% থেকে ১%

সারাদেশে ১১৪টি ভেন্যুতে পুলিশ সদস্যদের নির্বাচনি প্রশিক্ষণ শুরু

প্রাথমিকের কারিকুলামে ১২ জীবনঘনিষ্ঠ থিম যুক্ত হবে: প্রতিমন্ত্রী

জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ৭০০ শয্যায় উন্নীত

শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

একাদশে ভর্তির ফল যেভাবে সহজে জানা যাবে

ব্যাটারি চালিত তিন চাকার যান তুলে না দিয়ে নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা জরুরি

বিমান খাতের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ভারত