হোম > জাতীয়

স্বাস্থ্যের বরাদ্দ বাড়ল ৫০১ কোটি টাকা

স্টাফ রিপোর্টার

২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এই বাজেটে স্বাস্থ্যখাতের জন্য ৪১ হাজার ৯০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা আগের অর্থবছরের চেয়ে ৫০১ কোটি টাকা বাড়ানো হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের বরাদ্দ ছিল ৪১ হাজার ৪০৭ কোটি টাকা।

সোমবার বিকেলে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘২০৩০ সালের মধ্যে সকল নাগরিককে সার্বজনীন স্বাস্থ্যসেবার আওতায় আনতে সেবার পরিধি বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন ও দক্ষ জনবল নিয়োগে বাজেটে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। স্বাস্থ্য খাতের শূন্য পদ পূরণে চিকিৎসক, সেবিকা, টেকনিশিয়ান, ফার্মাসিস্ট ও স্বাস্থ্য সহকারীদের নিয়োগ ত্বরান্বিত করা হয়েছে এবং প্রয়োজনীয় পদ সৃষ্টির সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আগামী অর্থবছরে তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে অতিরিক্ত ৪ হাজার ১৬৬ কোটি টাকা এবং সম্প্রসারিত টিকাদান কর্মসূচির জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হচ্ছে।’

তিনি বলেন, ‘দেশে উন্নত চিকিৎসা নিশ্চিত করণের লক্ষ্যে রেফারেল হাসপাতালসমূহের পাশাপাশি ৫০ শয্যার অধিক সকল হাসপাতাল স্থাপনের জন্য যন্ত্রপাতি ও সরঞ্জাম আমদানিতে শুল্ক-কর হ্রাসের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে উন্নত দেশসমূহের চাহিদা অনুযায়ী কেয়ারগিভার খাতে দক্ষ মানবসম্পদ তৈরি করা সম্ভব হলে একদিকে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ প্রসারিত হবে এবং একইসাথে প্রবাস আয় অর্জনের নতুন দ্বার উন্মোচিত হবে। এ লক্ষ্যে কেয়ারগিভারদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নার্সিং শিক্ষায় পিএইচডি কোর্স চালু এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদানের জন্য একটি নার্স শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার বিষয় বিবেচনায় রয়েছে।

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘হাসপাতাল বেড উৎপাদনে ব্যবহৃত প্রয়োজনীয় উপকরণ ও খুচরা যন্ত্রাংশ আমদানি ও স্থানীয়ভাবে ক্রয়ের ক্ষেত্রে সমুদয় ২০৩০ সালের জুন পর্যন্ত অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ওষুধের কাঁচামাল (এপিআই) উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি সুবিধা বহাল রাখা হয়েছে। এছাড়াও সাধারণ ও আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) অ্যাম্বুলেন্স আমদানিতেও অব্যাহতির মেয়াদ বাড়ানো হয়েছে।

এমএস

জনতার সংসদের ডাক গণবিপ্লবী উদ্যোগের

সংস্কৃতি মানে গভীর আর ব্যাপকভাবে বাঁচা: ড. মাহবুব উল্লাহ

সংরক্ষিত নারী আসনের এমপিদের ১০ ঋণগ্রহীতার ৮ জনই বিএনপির

২২০ কন্টেইনার পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে চট্টগ্রাম কাস্টমস

শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে দোকান মালিক সমিতির নতুন সিদ্ধান্ত

শেরেবাংলা নগরে ১২তলা অফিস ভবন নির্মাণসহ ১০ প্রস্তাব অনুমোদন

এপ্রিলে বিজিবির অভিযানে ১৮৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭ মে দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

বগুড়া সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলার অনুমোদন