হোম > জাতীয়

ইলিয়াস আলীর গুমের বিষয়ে জবানবন্দিতে যা বললেন সাক্ষী ইমরুল

স্টাফ রিপোর্টার

শতাধিক মানুষকে গুম খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসান এর বিরুদ্ধে প্রথম সাক্ষীর জবানবন্দি দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক ইমরুল কায়েস। তিনি জিয়াউলের রানার ছিলেন।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জবানবন্দিতে ইমরুল বলেন, ২০১২ সালের ১৩ এপ্রিল র‍্যাব হেডকোয়ার্টার থেকে মেজর জিয়াউল, মেজর নওশাদ, সাইফ স্যারসহ মহাখালী ফ্লাইওভারের কাছে যাই। কে বা কাকে গাড়িতে তুলবে তা আমি জানতাম না। তবে গাড়িতে বসে জিয়াউল স্যার বিভিন্ন জায়গায় ফোন করছিলেন-টার্গেট কখন আসবেন। একপর্যায়ে জানা যায় টার্গেট আসবেন না। পরে সেখান থেকে জিয়া স্যারকে বাসায় নামিয়ে দেই। পরদিন সকালে আমি ৯ দিনের ছুটিতে বাড়ি যাই। ছুটিতে থাকাকালে ১৮ এপ্রিল মিডিয়ার মাধ্যমে জানতে পারি বিএনপি নেতা ইলিয়াস আলীকে মহাখালী থেকে অপহরণ করা হয়।

ইমরুল বলেন, এরপর ছুটি শেষে ২৩ এপ্রিল র‍্যাব হেডকোয়ার্টারে যোগ দেই। যোগদানের পর কর্মস্থলে থমথমে পরিবেশ লক্ষ্য করি। এছাড়া সাধারণত সকাল ৯টায় রোল-কল হতো। কিন্তু ১৮ এপ্রিলের পর সকাল ৭টায় হয়েছিল। এভাবে বেশ কয়েকদিন সকালে আসতেন জিয়াউল স্যার। একদিন ফোনে কথা বলছিলেন জিয়াউল। এর মধ্যে তার আরেকটি ফোনে কল আসে। তখন জিয়া বলিছিলেন- তুই রাখ। তারিক স্যার ফোন দিয়েছেন।

তখন তারিক স্যারের সঙ্গে কথা শুরু করেন, অপরপ্রান্তে কি কথা হচ্ছিল আমি জানিনা। তবে জিয়া স্যার অভিযোগের সুরে বলেন, স্যার আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গলফ করেছি এখন আপনারা এমন করলে, কেমনে হবে। এরচেয়ে আমি কমান্ডো মানুষ, আমাকে জঙ্গলে পোস্টিং করে দেন আমি সেটাই ভালো।

ইমরুল আরো বলেন, বিডিআর হত্যাকাণ্ডের পর অপারেশন রেবেল হান্ট নামে একটি অপারেশন পরিচালনা করা হয়। পলাতক বিডিআর সদস্যদের ধরার জন্য। এসময় সময় জিয়া ১০ জনকে হত্যা করেন। যাদেরকে হত্যা করেছিলেন তারা যে বিডিআর সদস্য ছিলেন। ওই লোকগুলোকে দুইভাবে হত্যা করা হয়। একটি ছেলে ইনজেকশন পুশ করে, আরেকটি ছিল পোস্তগোলা ব্রিজের একটি আর্মি ক্যাম্প ছিল, তার ভিতর দিয়ে বোটে করে নদীতে নিয়ে সিমেন্টের একটি বস্তা রাখা হতো, তার উপর ব্যক্তিকে রাখা হতো, এর উপরে আরেকটা সিমেন্টের বস্তা দিয়ে রশি দিয়ে বেঁধে মাথায় গুলি করে নদীতে ফেলে দেওয়া হতো। সাক্ষ্য চলমান।

লঘুচাপে সাগর উত্তাল, সমুদ্রবন্দরে বন্দরে ৩ নম্বর সতর্কতা

‘আমার মেয়ের হাতের লেখা এমন নয়’—বললেন গাজী নজরুলের শাশুড়ি

তেলের দাম বাড়ায় কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধিতে জনদুর্ভোগ বহুগুণ বাড়বে

ঊর্ধ্বতন ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

পালানোর অভিযোগে ৬ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত

এবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেনের পদত্যাগ

সাইবার আইনে ‘গুজব-মানহানির শাস্তি নিয়ে উদ্বেগ, বাক্‌স্বাধীনতা সংকোচনের আশঙ্কা

ডিএসসিসির বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক