হোম > জাতীয়

প্রস্তাবিত মজুরি বাজারমূল্যের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ, শ্রমিকদের সঙ্গে তামাশা

শ্রমিক কল্যাণ ফেডারেশন

স্টাফ রিপোর্টার

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য ঘোষিত ও প্রস্তাবিত মজুরির সঙ্গে শ্রমিকদের দাবির বিরাট ফারাক রয়েছে উল্লেখ করে অবিলম্বে তা সংশোধন করে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক লস্কর মোহাম্মদ তাসলিম এ দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য মজুরি বোর্ডে প্রস্তাবিত ও ঘোষিত মজুরি বর্তমান বাজারমূল্য, আকাশছোঁয়া দ্রব্যমূল্য, দ্বিগুণ অঙ্কের মূল্যস্ফীতি এবং শ্রমিক পরিবারের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। তাদের প্রস্তাবিত মজুরির সঙ্গে বোর্ডের প্রস্তাবিত মজুরির বিরাট ফারাক রয়েছে। এ ধরনের মজুরি প্রস্তাব দেশের মেহনতি শ্রমজীবী মানুষের সঙ্গে এক ধরনের নিষ্ঠুর তামাশার শামিল।

তারা আরও বলেন, বর্তমান বাজারদরে এই মজুরি দিয়ে একজন শ্রমিকের নিজের এবং চার-পাঁচ সদস্যের পরিবারের ন্যূনতম জীবনধারণ করাও অসম্ভব। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এই অযৌক্তিক মজুরি প্রস্তাব ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। একই সঙ্গে অবিলম্বে তা সংশোধন করে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের জোর দাবি জানাচ্ছে।

গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চের বিবৃতি

এদিকে গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চের আহ্বায়ক আতিকুর রহমান এক বিবৃতিতে বলেন, তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য মজুরি বোর্ডে আলোচিত প্রস্তাবিত মজুরি বর্তমান বাজারমূল্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি এবং শ্রমিক পরিবারের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। এ ধরনের মজুরি প্রস্তাব শ্রমিকদের সঙ্গে এক ধরনের তামাশার শামিল।

তিনি বলেন, আমরা এই অযৌক্তিক মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান করছি। পোশাকশ্রমিকদের প্রবেশপর্যায়ের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। অবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য ও জীবনধারণ উপযোগী মজুরি নিশ্চিত করতে হবে।

গোপালগঞ্জে চিকিৎসকের ওপর হামলা, হাসপাতালে প্রধানমন্ত্রীর চিকিৎসক

ফের দেশব্যাপী তাফসির মাহফিলে ফিরছেন মিজানুর রহমান আজহারি, জানালেন যে বার্তা

লিবিয়া থেকে দেশে ফিরছেন আরো ১৭৩ বাংলাদেশি, ২৯ জন অসুস্থ

ফ্যাসিবাদ রুখতে সরকার-বিরোধী দলসহ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: আমিনুল হক

কোরআন-হাদিসের আলোকে দেশ পরিচালনায় সবার সহযোগিতা চাইলেন ধর্মমন্ত্রী

জোহানেসবার্গ-কেপটাউনে বিমানের সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ

বেবিচকে প্রকল্পের বিলে কমিশন ও ভুয়া বিল-ভাউচার, দুদকের অভিযান

পুলিশের ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন

শ্রমিকদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতেই নতুন মজুরি কাঠামো: শ্রমমন্ত্রী

আদানির একটি ইউনিট বন্ধ থাকছে ২৫ দিন, লোডশেডিং কি বাড়বে