হোম > জাতীয়

মধ্যপ্রাচ্যের সংকটময় মুহূর্তের আমরা সবসময় প্রবাসীদের পাশে আছি

এসএমইউজের ইফতারে প্রবাসী কল্যাণমন্ত্রী

সিলেট ব্যুরো

সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (এসএমইউজে) উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রী, তিনটি বিশ্ববিদ্যালয়ের ভিসি, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, শিক্ষাবিদ রাজনীতিবিদ, প্রেসক্লাব সভাপতি, সাংবাদিক নেতৃবৃন্দ এবং ইউনিয়নের সদস্যগণ ও সুধীজনের উপস্থিতে আন্তরিক পরিবেশে ইফতার মাহফিল সম্পন্ন হয়।

শনিবার সিলেট নগরের আম্বরখানা এলাকার একটি হোটেলের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

ইফতার পূর্ব বক্তব্যে মন্ত্রী মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল অবস্থা উল্লেখ করে এই সংকটময় পরিস্থিতিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, প্রবাসীদের নিরাপত্তার বিষয়টি আমাদের অগ্রাধিকার। বিভিন্ন দেশে আমাদের শ্রমিকরা বেকার হয়ে পড়ছে, নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রধানমন্ত্রী নির্দেশে মনিটরিং সেল গঠন করা হয়েছে। ৩টি মন্ত্রণালয় একসাথে কাজ করছে, সার্বক্ষণিক যোগাযোগ রাখছি, যাতে আমাদের বাংলাদেশিরা নিরাপদে থাকেন।। সংকটময় সময়ে প্রবাসীদের দেখভাল করতে আমরা সবসময় পাশে আছি।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আলিমুল ইসলাম, লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. তাজ উদ্দিন, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর, শাবিপ্রবির রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির ও সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি বদরুদ্দোজা বদরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খালেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক এনামুল হক জুবের।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. জসিম উদ্দিন, প্রক্টর প্রফেসর সামিউল আহসান তুষার, সিলট প্রেসক্লাবে সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, প্রভাত বেলা সম্পাদক কবির আহমদ সোহেল, ইনকিলাবের ব্যুরো চিফ ফয়সাল আমিন, সংগ্রামের ব্যুরো চিফ কবির আহমদ, দেশ টিভির খালেদ আহমদ মেহেদী, এডভোকেট মুহাম্মদ তাজ উদ্দিন সহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সুধীজন।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক এম এ মতিন। পরে উপস্থিত অতিথি ও সাংবাদিকরা ইফতার মাহফিল অংশ নেন।

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী