হোম > জাতীয়

নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু

জানালেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

নভেম্বরের শুরুতেই মালয়েশিয়ায় কর্মীদের চিকিৎসা পরীক্ষা (মেডিকেল) শুরু হবে এবং মেডিকেল সম্পন্ন হওয়ার কয়েক দিনের মধ্যেই তারা যেতে পারবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক। তিনি জানান, ১ নভেম্বর বা নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই কর্মীদের ফ্লাইট শুরু হবে বলে আশা করা যাচ্ছে।

আজ বুধবার রাজধানীর একটি হোটেলে ‘উইটনেস ফাউন্ডেশন’ আয়োজিত এক অভিবাসন সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী নুরুল হক বলেন, ‘মালয়েশিয়া কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা সাপেক্ষে আমরা এবং মালয়েশিয়ান কর্তৃপক্ষ উভয়ই নিজ নিজ ওয়েবসাইটে নিবন্ধিত মেডিকেল সেন্টারগুলোর তালিকা প্রকাশ করব। ৩১ অক্টোবরের মধ্যে মালয়েশিয়া তাদের সিদ্ধান্ত ও চূড়ান্ত তালিকা ঘোষণা করবে বলে আমাদের জানিয়েছে। আর মেডিকেলের ফি আজই আমরা বৈঠক করে নির্ধারণ করে দেব। সার্বিক খরচের বিষয়ে আগামী নভেম্বর মাসে সবকিছু পরিষ্কার হয়ে যাবে।’

তিনি আরও জানান, ‘সরকারি সংস্থা বোয়েসেলের মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার খরচ হতে পারে আনুমানিক ১ লাখ ৫৫ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকা। আর বেসরকারি বা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাওয়ার খরচ কত হবে, তা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও এস্টিমেট (হিসাব) করে নির্ধারণ করে দেওয়া হবে।

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ভবিষ্যৎ জ্বালানি চাহিদা পূরণে জাপানকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

‘ভারতে আন্দোলনকারীদের দমন করা হলেও বাংলাদেশের মতো গুম-খুন করা হচ্ছে না’

গুলিস্তানে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ, মালামাল জব্দ

ঘোষণা দিয়েও যে কারণে ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালু করতে পারল না সৌদিয়া এয়ারলাইন্স

২০২৭ সালের মধ্যে নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন করা হবে: সড়কমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা

মালয়েশিয়ায় যেতে কত খরচ পড়বে, জানালেন প্রতিমন্ত্রী

টকশো শিল্পের গুণগত মানোন্নয়ন দরকার, গালাগালি বন্ধ হওয়া জরুরি: শিশির মনির

দেশের প্রথম ই-পারিবারিক আপিল আদালত চালু হচ্ছে কাল