হোম > জাতীয়

নারীদের পরিচালনায় বিমানের বিশেষ ফ্লাইট ব্যাংককের পথে

আন্তর্জাতিক নারী দিবস

স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ককপিট ও কেবিন ক্রুসহ নারী কর্মীদের মাধ্যমে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার নারীদের সমন্বয়ে বিশেষ ফ্লাইটটি বেলা ১১টা ২০ মিনিটে ঢাকা থেকে যাত্রা করে ব্যাংককের পথে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে নারীদের সমতা, ক্ষমতায়ন এবং নারীদের প্রতি সকল ধরনের সহিংসতা ও বৈষম্য দূরীকরণের প্রতি একাত্মতা প্রদর্শন পূর্বক আজ ৮ মার্চ একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।

ওই ফ্লাইটের নেতৃত্ব দিয়েছেন ক্যাপ্টেন আনিতা ও ফার্স্ট অফিসার তাসনুভা।বিমানের ঢাকা-ব্যাংকক-ঢাকা বিজি ৩৮৮ ফ্লাইটে দুজন নারী ককপিট ক্রু ছাড়াও ছিলেন পাঁচজন নারী কেবিন ক্রু।

বিশেষ ফ্লাইটটি বেলা ১১টা ২০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যায় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী