হোম > জাতীয়

সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুঁইয়াকে চতুর্থ দিনের মতো জেরা

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুঁইয়াকে রোববার চতুর্থ দিনের মতো জেরা করছে আসামিপক্ষ। আওয়ামী শাসনামলে শতাধিক মানুষকে গুম করে খুনের মামলায় বিচার চলছে জিয়াউল আহসানের।

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ চলছে বিচারিক কার্যক্রম।

এর আগে, আদালতে ইকবাল করিম ভুইয়া তার সাক্ষ্যে বলেছিলেন, সিরিয়াল কিলারের অভিযোগ থাকায় জিয়াউলকে প্রোমোশন দিতে চাননি তিনি।

এদিকে একই ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানে রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় বিজিবি কর্মকর্তা রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হবে।

অন্যদিকে ট্রাইব্যুনাল-২-এ জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে।

একই ট্রাইব্যুনালে হবে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ তিন অভিযোগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ। সকালে এসব মামলায় গ্রেপ্তার মোট তিন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী