হোম > জাতীয়

নির্বাচন ফেব্রুয়ারির একদিন পরেও যাবে না: প্রেস সচিব

বিশেষ প্রতিনিধি

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, আগামী চার/ পাঁচ দিন দেশের জাতীয় রাজনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ। এরমধ্যেই জুলাই সনদ হয়ে যাবে। জাতীয় নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টা যে সময়সীমা দিয়েছেন, সেটা ফেব্রুয়ারির মধ্যে।

নির্বাচন এ সময়সীমার মধ্যেই হবে। এ সময়সীমা অনুযায়ী নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। এ সময়সীমার একদিন পরেও নির্বাচন পেছাবে না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি।

বৃহস্পতিবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে আয়োজিত এক সংলাপ অনুষ্ঠানে এসব কথা বলেন। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোরটার্স ফোরাম- বিএসআরএফ এ সংলাপের আয়োজন করে।

বিএসআরএফ সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উবায়দল্লাহ বাদলের পরিচালনায় সংলাপে আরো উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা নিজামুক হকসহ বছর বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, শেখ হাসিনার পতন ও পলায়নের পর দেশটা ভঙ্গুর অবস্থায় ছিল। দেশ থেকে টাকা কীভাবে পাচার হয়ে জাতীয় অর্থনীতি ধ্বংস হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকার দেশকে একটি স্থিতিশীল অবস্থায় আনতে পেরেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতিও সন্তোষজনক অবস্থায় এসেছে।

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী