হোম > জাতীয়

সাবেক মন্ত্রী নওফেল-রেজাউলসহ ১২৭ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা

চট্টগ্রাম ব্যুরো

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটানোর দায়ে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীসহ ১২৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রোববার মামলার বিষয়টি জানা যায় শুক্রবার রাতে আদালতের নির্দেশে এ মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে।

জানা গেছে, গত ২৮ জানুয়ারি চট্টগ্রামের ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে মামলার আবেদন করেন নগরীর বাকলিয়ার চাকতাই এলাকার মো. ইলিয়াছ নামে এক ব্যক্তি। গত ৬ ফেব্রুয়ারি শুনানি শেষে চতুর্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মোস্তফা বাকলিয়া থানাকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।

মামলায় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সাবেক সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, পূর্ব বাকলিয়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হারুনুর রশিদ, দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুল আলম মিয়া এবং নগর ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে আসামি করা হয়েছে। এছাড়া এ মামলায় প্রধান আসামি করা হয়েছে দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রিজান চৌধুরীকে।

মামলার বিবরণে বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মো. ইলিয়াছ তার কয়েকজন বন্ধুসহ বাকলিয়ার নতুন ব্রিজ মীর পেট্রোল পাম্পের সামনে জড়ো হন। ওইদিন দুপুরে আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতারা ছাত্র-জনতার মিছিলের ওপর আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ করে। এসময় দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রিজান চৌধুরী ইলিয়াছের মাথায় ধারালো কিরিচ দিয়ে কোপ দেয়ার সময় ইলিয়াছের বাম হাতের কব্জির রগ কেটে যায়।

ঘটনার পর তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গিয়ে ভর্তি হয়ে চিকিৎসা নেন। পরে সুস্থ হয়ে বাকলিয়া থানায় মামলা করতে গেলে তার মামলা গ্রহণ করেনি পুলিশ। পরে তিনি আদালতে গিয়ে মামলার আবেদন করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, মামলার বাদি মো. ইলিয়াছ। তিনি মামলাটি প্রথমে আদালতে করেছিলেন। পরে আদালতের নির্দেশে তার মামলাটি রেকর্ড করা হয়েছে। এ মামলায় ১২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

এমএস

গণভোটের রায় মানতে দ্বিধায় সরকার

প্রশ্নফাঁস ও নকলরোধে জিরো টলারেন্স নীতিতে সরকার: শিক্ষামন্ত্রী

দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ: কৃষিমন্ত্রী

ঢাবি ভিসির পদত্যাগের বিষয় এখনও চূড়ান্ত হয়নি: শিক্ষামন্ত্রী

নোয়াবের নতুন সভাপতি মতিউর রহমান চৌধুরী

দেওয়া প্রতিশ্রুতি ইতোমধ্যে বাস্তবায়ন শুরু করেছে সরকার: প্রতিমন্ত্রী নুর

মিডিয়ায় এখনো ইসলাম ফোবিয়া সক্রিয়: মাহমুদুর রহমান

মালদ্বীপে নিহতদের মধ্যে দুইজনের লাশ আসবে রোববার

ঈদের আগে ৭ ও পরে ৫ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে তেলের পাম্প

আমার দেশ-এর যুগ্ম-সম্পাদক পদে ফিরলেন এম আবদুল্লাহ