হোম > জাতীয়

জুলাই গণহত্যার বিচারে বাধা সৃষ্টিকারীরা ইতিহাসে আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে

সভায় মাহমুদুর রহমান

স্টাফ রিপোর্টার

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন—পৃথিবীর ইতিহাসে যুগে যুগে বিভিন্ন বিপ্লবে বিভিন্ন নায়কের জন্ম হয়, জুলাই বিপ্লবের নায়করা তেমনি ভবিষ্যতে এদেশের দীপশিখা হয়ে থাকবে। মুগ্ধ, ইয়ামিন, আনাসসহ শত শহীদরা এ দেশে আমাদের বিপ্লবের নায়ক হিসেবে থাকবে।

মঙ্গলবার রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জুলাই গণহত্যার বিচার: আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শন’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন—সবচেয়ে অনুতাপের বিষয় হচ্ছে যারা এ গণহত্যা চালিয়েছিল সেই ফ্যাসিস্টদের কাউকেই এখনো পর্যন্ত অনুশোচনা করতে দেখি না। তারা এক দানব সিস্টেম তৈরি করেছিল এদেশে । এই গণহত্যা শুধু গাজার গণহত্যার সঙ্গেই তুলনীয়, তাও সেটি ভিন্ন জাতিরা চালাচ্ছে অন্য জাতির বিরুদ্ধে। কিন্তু হাসিনা এ জাতির বিরুদ্ধেই গণহত্যা চালিয়েছিল।

জুলাই গণহত্যার বিচার প্রসঙ্গে তিনি বলেন, এ বিচার হতেই হবে। যারা এ বিচার বাধাগ্রস্ত করবে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।

বিগত ১৫ বছরে তার প্রতি হাসিনার দমন পিড়নের সামান্য কিছু বিষয় উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন—আমার বিরুদ্ধে ১২৫টি মিথ্যা মামলা করা হয়েছিল, যার মধ্যে হাসিনাপুত্র জয়কে হত্যা প্রচেষ্টার মতো সাজানো মামলাও ছিল।

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী