হোম > জাতীয়

দেশে ফিরেছেন ৭০ হাজার ৯৪৩ হাজি

স্টাফ রিপোর্টার

পবিত্র হজ পালন শেষে গতকাল শনিবার পর্যন্ত সৌদি আরব থেকে মোট ৭০ হাজার ৯৪৩ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন।

আজ রোববার হজ অফিসের এক কর্মকর্তা জানান, নির্ধারিত তিনটি বিমান সংস্থার মোট ১৯৬টি ফিরতি ফ্লাইটে এসব হাজি দেশে ফিরেছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০৫টি, সৌদিয়া এয়ারলাইন্স ৬৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৫টি ফ্লাইট পরিচালনা করেছে।

হজ অফিসের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৫৯ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ৬৬ হাজার ৪৮৪ জন হাজি দেশে ফিরেছেন।

বিমান সংস্থার তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০৫টি ফ্লাইটে ৩২ হাজার ৮৮৪ জন, সৌদিয়া এয়ারলাইন্সের ৬৬টি ফ্লাইটে ২৪ হাজার ২৪৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২৫টি ফ্লাইটে ৯ হাজার ৬১৬ জন হাজি দেশে এসেছেন এবং অন্যান্য বিমান সংস্থার মাধ্যমে ৪ হাজার ২০০ হাজিদেশে ফিরেছেন।

বাকি হাজিরা পর্যায়ক্রমে নির্দিষ্ট বিমানসংস্থাগুলোর মাধ্যমে দেশে ফিরবেন বলে জানান ওই কর্মকর্তা।

এদিকে, হজের মৌসুমে সৌদি আরবে ৩৭ জন পুরুষ ও ১৮ জন নারীসহ ৫৫ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৭ জন মক্কায়, ১৭ জন মদিনায় ও একজন জেদ্দায় মারা যান। তবে মিনা বা মুজদালিফায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, বিভিন্ন ধরনের অসুস্থতার কারণে মোট ৪১৫ জন হাজি সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং ১১ জন হাজি হাসপাতালে ভর্তি ছিলেন। এছাড়া সৌদি আরবের চিকিৎসা কেন্দ্রগুলো ৬৭ হাজার ১৩৩ জন হাজিকে চিকিৎসা সেবা দিয়েছে এবং মক্কা ও মদিনার আইটি হেল্প ডেস্ক ২৮ হাজার ৪৩৪ জন হাজিকে বিভিন্ন সেবা প্রদান করেছে।

চলতি বছরের প্রথম হজ ফ্লাইট গত ১৮ এপ্রিল শুরু হয়ে ২১ মে শেষ হয়। ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজের আনুষ্ঠানিকতা শেষে গত ৩০ মে হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হয়, যা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।

প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে স্তন ক্যানসার পুরোপুরি নিরাময় সম্ভব: সমাজকল্যাণমন্ত্রী

‘বিএনপির কিছু লোক নিজের শত্রু আ.লীগ নেতাকর্মীদের টাকার বিনিময়ে আশ্রয় দিচ্ছেন’

‘ভাববেন না বিএনপি ভাইসা আসছে, এটা জামায়াত-আ.লীগ না’

অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির সাময়িক বরখাস্ত

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

বদলি-পদায়নে লটারি প্রক্রিয়াকে বিতর্কিত করার চেষ্টা দুঃখজনক: গণপূর্তমন্ত্রী

বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, সতর্ক থাকার আহ্বান

মধ্যরাত থেকে জাটকা আহরণে ৮ মাসের নিষেধাজ্ঞা শুরু

‘জুলাই সনদের আইনি ভিত্তি নেই, তবে এর রাজনৈতিক সমঝোতার গুরুত্ব আইনি ভিত্তির চেয়ে বেশি’

দেশের স্থিতিশীলতা ও জনগণের কল্যাণ সবার আগে: চিফ হুইপ