হোম > জাতীয়

ডাক বিভাগে ৭ হাজার শূন্য পদ, চলতি বছর নিয়োগ হবে ২ হাজার

স্টাফ রিপোর্টার

ডাক বিভাগের সারাদেশে প্রায় ৭ হাজার শূন্য পদ রয়েছে। চলতি বছরে ২ হাজার নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। বাকি ৫ হাজার পর্যায়ক্রমে পুরুণ করা হবে।

রোববার বিকালে ‘বিশ্ব ডাক দিবস-২০২৬’ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের ডাক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম বলেন, দেশের ঐতিহ্যবাহী ডাকসেবাকে আধুনিক প্রযুক্তি, উন্নত অবকাঠামো ও কার্যকর গ্রাহকসেবার সঙ্গে যুক্ত করে একটি সমন্বিত, স্মার্ট ও জনবান্ধব লজিস্টিকস নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে।

বিস্তৃত নেটওয়ার্ক আর জনগণের দীর্ঘদিনের আস্থাই ডাক বিভাগের সবচেয়ে বড় শক্তি। এই ভিত্তিকে কাজে লাগিয়ে জনগণের দোরগোড়ায় দ্রুত, সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও বহুমুখী সেবা পৌঁছে দেওয়াই এখন মূল লক্ষ্য।

তিনি আরও জানান, আগামী ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস পালিত হবে। ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের (ইউপিইউ) ঘোষিত এবারের প্রতিপাদ্য- ‘সম্মিলিত ডাক নেটওয়ার্ক সীমাহীন সম্ভাবনা’। এই ভাবনাকে সামনে রেখেই প্রথাগত চিঠিপত্রের পাশাপাশি ই-কমার্স, পার্সেল, লজিস্টিকস ও ডিজিটাল ট্র্যাকিংয়ের মতো আধুনিক সেবার পরিধি বাড়ানো হচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, ডাক বিভাগের নগদ এর প্রায় ৯ কোটি গ্রাহক রয়েছে। এই সেবার পরিধি দিন দিন বাড়ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৬ সালের মার্চ থেকে এ পর্যন্ত স্পিড পোস্টের মাধ্যমে প্রায় ৮১১ টন পণ্য পরিবহন করা হয়েছে। ই-কমার্স ব্যবসায়ী, ক্ষুদ্র উদ্যোক্তা ও কৃষকদের পণ্য এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠাতে সেবাটি বেশ জনপ্রিয় হয়ে উঠছে।

পণ্য পরিবহনের পাশাপাশি আন্তর্জাতিক পার্সেল সেবাতেও ভালো অগ্রগতি হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে বিদেশগামী পার্সেল পরিবহন করা হয়েছিল ২৪০ টন। চলতি ২০২৬-২৭ অর্থবছরের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ৩১৬ টনে। অর্থাৎ এক বছরের ব্যবধানে আন্তর্জাতিক পার্সেল পরিবহন বেড়েছে ৭৬ টন, যা প্রবাসী বাংলাদেশি ও রপ্তানিকারকদের জন্য নতুন সুবিধা তৈরি করছে।

সংবাদ সম্মেলনে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (হিসাব ও সংস্থাপন) আবু তালেব ও অতিরিক্ত মহাপরিচালক (ডাক সার্ভিস) জাকির হাসান নূর প্রমুখ।

দুর্গাপূজায় দুরভিসন্ধি করলে সরকার সহ্য করবে না: ইশরাক

নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড অন্যতম: সমাজকল্যাণমন্ত্রী

পূজামণ্ডপে গাফিলতি নয়, অনাকাঙ্ক্ষিত ঘটনায় ব্যবস্থা: প্রতিমন্ত্রী টুকু

গ্রাম থেকে বিশ্বমঞ্চে, ১৪ বছরে জাতিসংঘে বাংলাদেশের মানবিক উদ্যোগ

মালয়েশিয়ায় প্রশিক্ষিত শ্রমিক পাঠানোর ওপর গুরুত্ব দেওয়া হবে: কর্মসংস্থানমন্ত্রী

সোমবারের মধ্যে সমাধান না হলে নতুন কর্মসূচির হুঁশিয়ারি প্রাথমিকের প্রার্থীদের

৭২ শিক্ষানবিশ এএসপিকে বিভিন্ন জেলা-ইউনিটে পদায়ন

ডিসেম্বর চালু হচ্ছে ‘এম্প্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’: শ্রমমন্ত্রী

ফুলব্রাইট স্কলারশিপ বাড়াতে মার্কিন দূতাবাসের সঙ্গে মাহ্‌দী আমিনের বৈঠক

বাবার ১৭ ফ্ল্যাট, অথচ ৪ হাজার টাকার বাসায় থাকি, ভাইয়ের বিরুদ্ধে বোনের অভিযোগ