হোম > জাতীয়

সাংবাদিকের ওপর জামায়াতের হামলার ঘটনায় বিএজের নিন্দা

স্টাফ রিপোর্টার

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টস (বিএজে)।

মঙ্গলবার বিএজে প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাছান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএজে সভাপতি এম আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক আহমদ মতিউর রহমান এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সকালে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের একটি বিক্ষোভ মিছিল শেষে ব্রিফিং চলাকালে সাংবাদিকদের ওপর এই অনাকাঙ্খিত হামলার ঘটনা ঘটে। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা এক সাংবাদিকের ওপর চড়াও হন । এই হামলায় দৈনিক সকালের রিপোর্টার মাহফুজুর রহমান শিশিরকে রক্তাক্ত জখম করা হয়।

বিবৃতিতে বলা হয়, বিএজে নেতৃবৃন্দ দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, সংবাদকর্মীদের ওপর এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার অন্তরায় এবং অত্যন্ত উদ্বেগজনক। পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় সাংবাদিকদের ওপর আক্রমণ কোনোভাবেই কাম্য নয়। নেতৃবৃন্দ অবিলম্বে এই হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

বর্তমানে বাণিজ্য ঘাটতি ২৪ হাজার ১৬৮ মিলিয়ন মার্কিন ডলার

যে কারণে আজকের দিনকে বেদনাবিধুর বললেন তাজুল ইসলাম

প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর সাথে এফএলজেএফের নতুন কমিটির সাক্ষাৎ

শ্রম অসন্তোষে ঝুঁকিপূর্ণ ৩১ চা বাগান: সংসদে বাণিজ্যমন্ত্রী

একজন শহীদ মাতা, এটি খেয়াল রেখে বক্তব্য রাখবেন: আইনমন্ত্রীকে স্পিকার

৩ মাস বেতন পাচ্ছেন না জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কর্মীরা

নৌ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, ১০ পণ্যবাহী নৌযানকে লাখ টাকা জরিমানা

চিড়িয়াখানায় আনা হলো আফ্রিকার নতুন ৪ বন্যপ্রাণী

জনস্বাস্থ্য সুরক্ষায় প্রক্রিয়াজাত খাদ্যের মোড়কে দ্রুত ‘এফওপিএল’ বাস্তবায়নের দাবি